News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি-বিরোধী আইনের বিরোধিতায় জয় হবে কৃষকদের : সোনিয়া গান্ধী
Image

কৃষি-বিরোধী আইনের বিরোধিতায় জয় হবে কৃষকদের : সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.): ‘কৃষি-বিরোধী’ তিনটি কালা-আইনের বিরোধিতায় জয় হবে কৃষকদেরই। সফল হবে কংগ্রেসও। শুক্রবার ভিডিও কনফারেন্সিং মারফত বার্তায় আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। সোনিয়া এদিন জানান, ”আজ আমরা যখন মহাত্মা গান্ধী এবং লালবাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী পালন করছি, সেই সময় ‘কৃষি-বিরোধী’ তিনটি আইনের বিরোধিতা করছেন কৃষকরা। আমার বিশ্বাস কৃষকদের ও কংগ্রেসের আন্দোলন সফল হবে এবং কৃষকরা জয়ী হবেন।’


সোনিয়া আরও জানান, দেশের অন্নদাতা কৃষকদের রক্ত-কান্না কাঁদাচ্ছে মোদী সরকার। করোনা-প্রকোপের মধ্যেই আমরা সবাই সরকারের কাছে দাবি জানিয়েছিলাম, অভাবীরা যাতে বিনামূল্যে আনাজ পান, তাহলে বলুন আমাদের কৃষক ভাইদের সাহায্য ছাড়া কী কোটি কোটি মানুষের জন্য অন্নের ব্যবস্থা করা সম্ভব ছিল? সোনিয়া বলেন, দেশের অন্নদাতাদের সঙ্গে চূড়ান্ত অন্যায় করছেন দেশের প্রধানমন্ত্রী। কৃষি আইন সম্পর্কে কৃষকদের সঙ্গেও কথা বলা হয়নি। শুধুমাত্র এটাই নয়, কৃষক স্বার্থ না দেখে, কিছু বন্ধুদের সঙ্গে কথা বলে কৃষক-বিরোধী তিনটি কালা-আইন তৈরী করা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top