News Flash

  • Home
  • Uncategorized
  • গর্জিতে বজ্রাঘাতে নিহত এক ব্যক্তি

গর্জিতে বজ্রাঘাতে নিহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১ অক্টোবর৷৷ শশুর গোপাল কান্তি ত্রিপুরার গর্জি বাঁশ বাগানস্থিত বাড়িতে বেড়াতে এসে আজ বিকালের বজ্রপাতে মারা গেলেন জামাই সুধীররঞ্জন নোয়াতিয়া(২৪-চবিবশ) নামে এক যুবক৷ সুধীররঞ্জন নোয়াতিয়ার পিতার নাম রাম কৃষ্ণ নোয়াতিয়া- বাড়ি শান্তিরবাজার মহকুমা মনপাথর আউট পোষ্টের কুপিলং এলাকায়৷ দুপুরের খাওয়া দাওয়ার পর শশুর গোপাল কান্তি ত্রিপুরা বারান্দা যুক্ত ঘরের দরজায় বসে জামাই সুধীররঞ্জন নোয়াতিয়া বিশ্রাম করার সময় হঠাৎ বজ্রপাতের ফলে বজ্রবিদ্যুতের আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন৷

জামাই সুধীররঞ্জন নোয়াতিয়ার একটু দুরে একটি গর্ভবতী ছাগল বারান্দায় আশ্রয় নিলে ছাগলটিও বজ্রপাতের ফলে মারা যায়৷ যদিও উদয়পুর ও শান্তির বাজার দুই মহকুমা সন্নিহিত গ্রাম গর্জি বাঁশ বাগান এবং শান্তিবাজার কুপিলং গ্রাম৷ শশুর বাড়িতে এসে বজ্রপাতে জামাইয়ের মৃত্যুর ঘটনায় গর্জি এবং শান্তি বাজার কুপিলং এলাকায় শোর ছায়া নেমে এসেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top