News Flash

  • Home
  • Uncategorized
  • আইন-শৃঙ্খলা রক্ষায় অক্ষম যোগী আদিত্যনাথ : মায়াবতী
Image

আইন-শৃঙ্খলা রক্ষায় অক্ষম যোগী আদিত্যনাথ : মায়াবতী

লখনউ, ১ অক্টোবর (হি.স.): হাথরাসের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গণ-ধর্ষণের জেরে মৃত্যুর ঘটনা উত্তর প্রদেশেই। এ বার উত্তর প্রদেশের বলরামপুরে লালসার শিকার হল ২২ বছরের এক দলিত যুবতী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার প্রেক্ষিতে যোগী আদিত্যনাথ সরকারকে তীব্র আক্রমণ করলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবতী। মায়াবতীর কথায়, বিজেপি সরকারের অধীনে, অপরাধী, মাফিয়া এবং ধর্ষকরা সহজেই পালিয়ে যেতে সক্ষম হচ্ছে। বৃহস্পতিবার উত্তর প্রদেশের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে মায়াবতী বলেছেন, ‘হাথরাসের ঘটনার পর, আমি আশা করেছিলাম মহিলাদের প্রতি অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে উত্তর প্রদেশ সরকার। কিন্তু, বলরামপুরে দলিত ছাত্রীর সঙ্গে একই ধরনের অপরাধের ঘটনা ঘটল। উত্তর প্রদেশে বিজেপি সরকারের অধীনে, অপরাধী, মাফিয়া এবং ধর্ষকরা সহজেই পালিয়ে যেতে সক্ষম হচ্ছে।’


মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবি তুলে মায়াবতী আরও বলেন, ‘এমন কোনও দিন নেই যেদিন মহিলাদের প্রতি অপরাধের ঘটনা ঘটছে না উত্তর প্রদেশে। মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারলে, পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। রাজ্যে আইন-শৃঙ্খলা রক্ষা করতে তিনি অক্ষম।’ মায়াবতী কটাক্ষ করে বলেন, ‘কেন্দ্রের কাছে আমি অনুরোধ করছি, তাঁকে তাঁর স্থানে (গোরক্ষনাথ মঠ) পাঠিয়ে দিন।’ বলরামপুরের ঘটনার কথা সামনে আসতেই যোগী প্রশাসনকে এক হাত নিয়েছেন সমাজবাদী পার্টির নেতা ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top