News Flash

  • Home
  • Uncategorized
  • শাসক দল বিজেপি ও পুলিশের বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতা হরণের অভিযোগ গণমুক্তি পরিষদের
Image

শাসক দল বিজেপি ও পুলিশের বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতা হরণের অভিযোগ গণমুক্তি পরিষদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরায় শাসক দল বিজেপি এবং পুলিশের বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতা হরণের গুরুতর অভিযোগ এনেছেন গণমুক্তি পরিষদের সভাপতি জিতেন্দ্র চৌধুরী৷ আজ বুধবার সাংবাদিক সম্মেলনে তিনি জানতে চেয়েছেন, বিরোধীদের উপর অত্যাচার বন্ধে পুলিশ আদৌ ব্যবস্থা নেবে তো?


এদিন জিতেন্দ্রবাবু বলেন, প্রাক-নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়ে বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে৷ তাই, শাসক দলের অসহিষ্ণু এবং স্বৈরাচারী কার্যকলাপ মাথাচাড়া দিচ্ছে৷ তাঁর দাবি, বিজেপি কখনওই গণতন্ত্র এবং সাংবিধানিক রীতির প্রতি শ্রদ্ধাশীল ছিল না৷ তারই ফলশ্রুতিতে ত্রিপুরায় বিরোধীদের উপর নানাভাবে আক্রমণ নেমে এসেছে৷

তাঁর কথায়, করোনা পরিস্থিতিতে জনস্বাস্থ্য চরমভাবে বিঘ্নিত হচ্ছে৷ পাহাড়ে অভাব অনটন মারাত্মকভাবে দেখা দিয়েছে৷ তাই, গণমুক্তি পরিষদ ১১ দফা দাবির ভিত্তিতে কর্মসূচি ঘোষণার সাথে সাথেই তা বানচাল করার চেষ্টা চলছে৷ এদিন তিনি সাম্প্রতিক কিছু ঘটনাবলীর বর্ণনা দিয়ে বলেন, শাসক দল এবং ত্রিপুরা পুলিশ ব্যক্তিস্বাধীনতা হরণের জন্য দায়ী৷ তাঁর দাবি, শাসক সমর্থিত দুর্বৃত্তরা পুলিশের সামনেই বিরোধীদের মারধর করছে৷ পুলিশ নীরব দর্শকের ভূমিকায় রয়েছে৷ এই অরাজকতার বিরুদ্ধে পুলিশ আদৌ কোনও ব্যবস্থা নেবে কিনা, জানতে চেয়েছেন তিনি৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top