News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের দাবীতে হালহালিতে পথ অবরোধ
Image

পানীয় জলের দাবীতে হালহালিতে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ সেপ্ঢেম্বর৷৷ ধলাই জেলার আমবাসার হালাহালি মহাবীর রাস্তা অবরোধ করলো ক্ষুব্ধ জনতা৷ জানা যায় ঐ এলাকায় বেশ কিছু দিন ধরেই পানীয় জলের সমস্যা চলেছে৷ রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে৷ এই সব বিষয়ে স্থানীয় নেতা এবং প্রশাসনের কর্মকর্তাদের একাধিকবার জানিয়েও কোনো প্রতিকার মিলেনি৷


শেষ পর্যন্ত বাধ্য হয়েই তারা হালহালি মহাবীর রাস্তা অবরোধ করে৷ অবরোধের ফলে এলাকার যান চলাচল বন্ধ হয়ে পড়ে৷ ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ছুটে আসেন৷ এলাকাবাসীর সমস্যা সম্পর্কে তারা বিস্তারিতভাবে তারা অবহিত হন৷ পরিশ্রুত পানীয় জল এবং রাস্তাঘাটের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন তারা৷ প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা পথ অবরোধ আপাতত প্রত্যাহার করে নেন৷ প্রতিশ্রুতি অনুযায়ী এলাকায় পরিশ্রুত পানীয় জল এবং রাস্তাঘাটের উন্নয়ন না করলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top