News Flash

  • Home
  • Uncategorized
  • হাথরাস ধর্ষণ-মামলায় সিট গঠন, যোগীর সঙ্গে কথা উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর
Image

হাথরাস ধর্ষণ-মামলায় সিট গঠন, যোগীর সঙ্গে কথা উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর

লখনউ, ৩০ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের হাথরাস গণ-ধর্ষণ মামলার তদন্তের জন্য তিন-সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামী ৭ দিনের মধ্যেই বিশেষ তদন্তকারী দলকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এছাড়াও ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলার ট্রায়াল চলার জন্য সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। হাথরাস গণ-ধর্ষণ মামলা এবং ১৯ বছর বয়সী তরুণীর অকাল-মৃত্যুতে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। হাথরাস ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, দোষীদের বিরুদ্ধে যেন কঠোরতম ব্যবস্থা নেওয়া হয়।

বুধবার যোগী আদিত্যনাথ টুইট করে জানিয়েছেন, ‘হাথরাস গণ-ধর্ষণ মামলার দোষীদের রেয়াত করা হবে না। বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেবে বিশেষ তদন্তকারী দল। দ্রুত বিচার নিশ্চিত করতে ট্রায়াল চলবে ফাস্ট-ট্র্যাক কোর্টে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top