News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা পরিচারিকা উদ্ধার
Image

নাবালিকা পরিচারিকা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্ঢেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ সুভাষ নগর জগত পল্লী এলাকায় সাত বছরের এক নাবালিকাকে গৃহপরিচারিকার কাজ করানোর অভিযোগ মিলেছে৷সুভাষ নগর জগত পল্লী এলাকার অপর্ণা দাসের বাড়িতে ওই নাবালিকাকে দিয়ে গৃহপরিচারিকার কাজ করানো হয় বলে অভিযোগ৷সেই অভিযোগের ভিত্তিতে চাইল্ড লাইনের কর্মকর্তারা পূর্ব থানার পুলিশকে সঙ্গে নিয়ে মঙ্গলবার সুভাষ নগর জগত পল্লী এলাকার অপর্না দাস এর বাড়িতে হানা দেন৷ওই বাড়িতে নাবালিকা কন্যা কে পাওয়া গেলেও নাবালিকা কর্নার অভিভাবকদের পাওয়া যায়নি৷ নাবালিকার অভিভাবকদের খবর দেওয়া হয়েছে বুধবার পূর্ব মহিলা থানায় এসে এ বিষয়ে যোগাযোগ করার জন্য৷

চাইল্ড লাইনের কাউন্সিলর সুতপা হোম চৌধুরী এই অভিযানে নেতৃত্ব দেন৷এ বিষয়ে জানতে চাওয়া হলে চাইল্ড লাইনের কাউন্সিলার সুতপা হোম চৌধুরী জানান সুভাষ নগর জগত পল্লী এলাকার অপর্না দাস এর বাড়িতে সাত বছরের এক নাবালিকা কন্যাকে গৃহপরিচারিকার কাজে লাগানো হয়েছে বলে তাদের কাছে সুনির্দিষ্ট খবর আসে৷সেই খবরের ভিত্তিতে পূর্ব মহিলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে তিনি সুভাষ নগর জগত পল্লী এলাকায় অপর্না দাস এর বাড়িতে হানা দেন৷ নাবালিকা কন্যাকে দিয়ে গৃহপরিচারিকার কাজ করানোর অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত পরিবারের লোকজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চার লাইনের কাউন্সিলর সুতপা চৌধুরী জানিয়েছেন৷

তবে এ বিষয়ে নাবালিকার অভিভাবকের সঙ্গে কথা বলতে চাই চাইল্ড লাইনের কর্মকর্তারা৷উভয় পরিবারের সঙ্গে কথা বলার পরই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানানো হয়৷উল্লেখ্য শিশুশ্রম বন্ধ করার জন্য সরকার ও প্রশাসনের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও রাজ্যের বিভিন্ন স্থানে নাবালিকা নাবালক দের পরিচারিকার কাজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাজে লাগানোর প্রমাণ মিলেছে৷এসব ক্ষেত্রে চাইল্ড লাইন পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে৷এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে চাইম ব্যান্ডের কাউন্সিলর সুতপা হোম চৌধুরী জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top