News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় সংস্কৃতি শিকড়ের সঙ্গে যুক্ত নতুন শিক্ষানীতি : জগত প্রকাশ নাড্ডা
Image

ভারতীয় সংস্কৃতি শিকড়ের সঙ্গে যুক্ত নতুন শিক্ষানীতি : জগত প্রকাশ নাড্ডা

জয়পুর, ২৯ সেপ্টেম্বর (হি. স.): ভারতীয় সংস্কৃতির শিকড়ের সঙ্গে সংযুক্ত নতুন জাতীয় শিক্ষানীতি। প্রত্যেকের দৃষ্টিকোণ এই শিক্ষানীতিতে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশন নাড্ডা। জয়পুরের প্রতাপ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে নতুন শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে তার সঙ্গে ভারতীয় সংস্কৃতির শিকড় সংযুক্ত। প্রত্যেকের সঙ্গে আলোচনা করেই এই শিক্ষানীতিকে গ্রহণ করা হয়েছে। মুখস্ত করার বিদ্যা দিন শেষ। তোমাদের মধ্যে ধারণা তৈরি হওয়া এবং তা কার্যকর করার যুগ শুরু। নিজের শিক্ষাকে যখন সমাজকল্যাণে ব্যবহার করবে তখনই শিক্ষা সার্থক হয়ে ওঠে। মনের মধ্যে ধারণা তৈরি করে তার কার্যকর করার জন্য ইচ্ছা এবং সজাগ দৃষ্টিকোন থাকা প্রয়োজন। ভারত হচ্ছে বিশ্বগুরু। গোটা বিশ্বকে জ্ঞানের পাঠ পড়িয়েছে ভারত। নালন্দা এবং তক্ষশীলা এর প্রকৃষ্ট উদাহরণ। সেই সময় বিদেশ থেকে বহু পড়ুয়ারা পড়তে আসত। মন, হৃদয়, শরীর এবং আত্মার সংযোগ স্থাপন না করলে প্রকৃত শিক্ষা গ্রহণ করা যায় না। ভারতীয় দর্শনে গড়ে ওঠার শিক্ষা ব্যবস্থায় দেশকে প্রকৃত উন্নতির পথে নিয়ে যেতে পারে। সমাজের ইতিবাচক পরিবর্তন শিক্ষাই করতে পারে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top