News Flash

  • Home
  • Uncategorized
  • গিলগিট-বাল্টিস্তান নির্বাচনের বিরুদ্ধে ভারত
Image

গিলগিট-বাল্টিস্তান নির্বাচনের বিরুদ্ধে ভারত

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি. স.): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিট-বাল্টিস্তানে নির্বাচন সংগঠিত করতে চলেছে পাকিস্তান। প্রতিবেশী রাষ্ট্রের এমন উদ্যোগের বিরুদ্ধে নিন্দায় সরব হল ভারত। ভারতের তরফ থেকে এই নির্বাচনের বিরোধিতা করা হয়েছে। ভারতের তরফ থেকে বিবৃতি জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর এবং লাদাখে
র মতই ১৯৪৭ সাল থেকে গিলগিট-বাল্টিস্তান হচ্ছে ভারতের অভিন্ন ও অবিচ্ছেদ্য অঙ্গ। পাকিস্তান জবরদস্তি করে বেআইনিভাবে এই অঞ্চলকে নিজেদের দখলে রেখেছে। এই অধিকৃত এলাকায় নির্বাচন আয়োজন করার পাকিস্তানের কোন রকমের অধিকার নেই। উল্লেখ করা যেতে পারে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গিলগিট-বাল্টিস্তানে ১৫ নভেম্বর নির্বাচন সংগঠিত করতে চলেছে পাকিস্তান। এর স্বপক্ষে তীব্র ভাষায় সমালোচনা এবং বিরোধিতা করেছে ভারত। পাকিস্তান বেআইনিভাবে এই এলাকাগুলিতে নিজেদের দখলে রেখেছে বলে ভারতের তরফে জানানো হয়েছে। পাশাপাশি এও জানানো হয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষের কোনও রকমের মানবাধিকার নেই এবং তাদের অবস্থা চূড়ান্তভাবে বঞ্চিত।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top