News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের বিকাশে ৮৫ কোটি টাকার প্রকল্প অনুমোদিত
Image

রাজ্যের বিকাশে ৮৫ কোটি টাকার প্রকল্প অনুমোদিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফান্ড বোর্ডের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার৷ মহাকরণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পৌরোহিত্যে এই বৈঠকে ৮৫ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে৷ আজকের বৈঠকে কৃষি, পরিবহণ, পূর্ত, স্বাস্থ্য, নগরোন্নয়ন সহ বিভিন্ন দফতরের অধীনে মোট ২০টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে৷


এক নজরে অনুমোদিত প্রকল্পের বিস্তারিত তথ্য এক বিবৃতিতে জানানো হয়েছে৷ আপগ্রেডমেন্ট অব সাপ্লাই চেন ম্যানেজমেন্ট অব ফার্টিলাইজার অ্যান্ড সিডস জিরানিয়া এনআইটির কাছে ইনস্টিটিউট অব ড্রাইভিং ট্রেনিং অ্যান্ড রিসার্চ গড়ে তোলা, সিপাহিজলার চড়িলাম মোটর স্ট্যান্ডের উন্নয়ন, ইইএসএল, রাজ্য সরকার ও ডিডব্লিউএস-এর ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী এমইইপি কর্মসূচির অংশ হিসেবে পাবলিক ওয়াটার ওয়ার্কস ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন, কুঞ্জবনে আসাম রাইফেলস-এর দফতরে পাইপ লাইন সংস্কারের কাজ, ক্যাপিটাল কমপ্লেক্সে ইন্টারনাল সিসি রোড নির্মাণ, লিচুবাগান থেকে মহারাজা বীরবিক্রম বিমানবন্দর পর্যন্ত ভিআইপি রোডের সংস্কার, হাওড়া নদীর ভাঙন রোধে পরিকাঠামো উন্নয়ন, হাওড়া নদীর পুনরুজ্জীবনের লক্ষ্যে কনসালটেন্সি সার্ভিস চালু করা, বর্ষার জল ধারণের জন্য ৯৮ নম্বর রিজার্ভয়ারের জন্য ডিপিআর প্রস্তুত করা, আগরতলার কলেজটিলা আদর্শপল্লি এলাকায় পিভিসি আস্তরিত তার বসানো, ক্যাপিটাল কমপ্লেক্সে বিচারপতিদের বাংলো নির্মাণ, মহারাজগঞ্জ বাজারে অন্তর্বর্তী রাস্তা ও নিকাশি নালার সংস্কার, আদর্শপল্লি থেকে প্রতাপগড় আরসিসি ব্রিজ পর্যন্ত হাওড়া নদীর বাঁধের বর্ধিত অংশ নির্মাণ, আগরতলার নজরুল কলাক্ষেত্রের সংস্কার, আইজিএম হাসপাতালের ভিতরকার রাস্তা নির্মাণ, জিবি হাসপাতালের সিটিভিএস ইউনিটের জন্য প্লাজমা সংগ্রহ, আইজিএম হাসপাতালে নতুন লিফট বসানো, আইজিএম হাসপাতালের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে ট্রান্সফরমার নির্মাণ এবং রাজ্য বিদ্যুৎ পর্ষদের পরিকাঠামো উন্নয়ন৷ এই ২০টি প্রকল্প আজ অনুমোদিত হয়েছে৷


ত্রিপুরার সার্বিক বিকাশের লক্ষ্যে পরিকাঠামো উন্নয়নের কাজে অগ্রাধিকার দিয়েছে রাজ্য সরকার৷ ৮৫ কোটি টাকার এই প্রকল্পগুলি ত্রিপুরার বিকাশের কাজকে আরও তরান্বিত করবে বলে সোমবারের বৈঠকে আশাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top