News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা প্রভাবে পালিত হল না পর্যটন দিবস
Image

করোনা প্রভাবে পালিত হল না পর্যটন দিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্ঢেম্বর৷৷ আজ বিশ্ব পর্যটন দিবস৷করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে এবছর ঘটা করে রাজ্যে কোন অনুষ্ঠান করা হয়নি৷রাজ্যের পর্যটন মন্ত্রী প্রনজিত সিংহ রায় রাজ্যবাসীকে পর্যটন দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷


শুভেচ্ছা বার্তায় পর্যটন মন্ত্রী বলেন এ বছর করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে পর্যটন দিবস উপলক্ষে কোন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা না হলেও আগামী বছর যথাযোগ্য মর্যাদায় পর্যটন দিবস পালন করা হবে৷তিনি বলেন করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে রাজ্যবাসী খুবই উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে দিনযাপন করছেন৷ঘটা করে পর্যটন দিবস পালন করার বদলে রাজ্যবাসী যেভাবে নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন তাতে তিনি সন্তোষ ব্যক্ত করেছেন৷ করুণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে রাজ্যবাসীকে সাবধান ও সর্তকতা অবলম্বন করার জন্য আহ্বান জানিয়েছেন পর্যটনমন্ত্রী৷ত্থ৩ রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে পর্যটন মন্ত্রী বলেন রাজ্য সরকার পর্যটন শিল্পে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে৷রাজ্য সরকার পর্যটন শিল্পকে গুরুত্ব দিয়েছে বলেই পর্যটন শিল্প দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের মানুষের কাছে পৌঁছেছে৷

রাজ্যের পর্যটন ক্ষেত্র বিশ্বদরবারে স্থান পাচ্ছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন৷প্রসঙ্গক্রমে পর্যটন মন্ত্রী জানান আগামী পয়লা অক্টোবর থেকে রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্র গুলি পর্যটকদের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে৷ কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে বিধিনিষেধ কিছুটা শিথিল করার কারণেই রাজ্য সরকার রাজ্যের পর্যটন শিল্প গুলি পর্যটকদের উদ্দেশ্যে খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷তবে পর্যটন ক্ষেত্রগুলি পর্যটকদের উদ্দেশ্যে খুলে দেওয়া হলেও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে৷ যাবতীয় জিনিসের মান্য করে পর্যটকদের পর্যটন কেন্দ্রে যেতে হবে৷ পর্যটন কেন্দ্রগুলোতে যথাযথভাবে সেনিটাইজেশন এর ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন পর্যটনমন্ত্রী৷এদিন রাজ্যের পর্যটনশিল্পকে গোটা বিশ্বের দরবারে আরো বেশি পরিমাণে পৌঁছে দেবার ওপর গুরুত্ব আরোপ করেছেন পর্যটনমন্ত্রী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top