News Flash

  • Home
  • Uncategorized
  • ৬০-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ৯৫,৫৪২ : স্বাস্থ্যমন্ত্রক
Image

৬০-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ৯৫,৫৪২ : স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.): মারণ করোনাভাইরাসের দৌরাত্ম্য অব্যাহত ভারতে। বাড়তে বাড়তে ভারতে ৬০-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৬০,৭৪,৭০৩-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (রবিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,০৩৯ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮২,১৭০ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৯৫,৫৪২ জন এবং মোট সংক্রমিত ৬০,৭৪,৭০৩ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৫০,১৬,৫২১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯ লক্ষ ৬২ হাজার ৬৪০।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৯৫,৫৪২ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫৩ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৫,৭০৮ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ১৪ জন, অসমে ৬৫৫ জন, বিহারে ৮৮৮ জনের, চন্ডীগড়ে ১৪৭ জন, ছত্তিশগড়ে ৮৪৮ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৫,২৩৫ জনের, গোয়া ৪০১ জন, গুজরাটে ৩,৪১৬ জনের, হরিয়ানায় ১,৩০৭ জনের, হিমাচল প্রদেশে ১৭৫ জনের, জম্মু-কাশ্মীরে ১,১৩২, জনের, ঝাড়খণ্ডে ৬৭৯ জনের, কর্ণাটকে ৮,৫৮২ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৬৭৭ জন, লাদাখে ৫৮ জন, মধ্যপ্রদেশে ২,২০৭ জন, মহারাষ্ট্রে ৩৫,৫৭১ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৬৪ জন, মেঘালয়ে ৪৩ জন, নাগাল্যান্ডে ১৬ জন, ওডিশায় ৭৯৭ জনের, পুদুচেরিতে ৫১৩ জন, পঞ্জাবে ৩,২৮৮ জন, রাজস্থানে ১,৪৪১ জনের, সিকিমে ৩৩ জন, তামিলনাড়ুতে ৯,৩১৩ জন, তেলেঙ্গানায় ১,১০৭ জন, ত্রিপুরায় ২৭৩ জন, উত্তরাখণ্ডে ৫৭৪ জন, উত্তর প্রদেশে ৫,৫৯৪ জন এবং পশ্চিমবঙ্গে ৪,৭৮১ জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৫৭ শতাংশ রোগীর, সুস্থ হয়েছেন ৮২.৫৮ শতাংশ রোগী এবং চিকিৎসাধীন ১৫.৮৫ শতাংশ রোগী।

ভারতে সুস্থতা ছাড়াল ৫০ লক্ষ, উর্ধ্বমুখী করোনা-টেস্টের সংখ্যাও

প্রাণঘাতী করোনাভাইরাসকে পরাজিত করে ভারতে দ্রুত সুস্থ হয়ে উঠছেন কোভিড রোগীরা। ভারতে বিগত ১১দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১০ লক্ষ রোগী। সবমিলিয়ে এযাবৎ ভারতে ৫০ লক্ষ ছাড়িয়েছে সুস্থতার সংখ্যা। সোমবার সকালের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে সুস্থতার সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়েছে। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে সুস্থ হয়েছেন ৫,০১,৬৫২১ জন। ৫০ লক্ষের মধ্যে বিগত ১১ দিনের মধ্যেই সুস্থ হয়েছেন ১১ লক্ষ কোভিড রোগী।

সুস্থতার পাশাপাশি দৈনিক করোনা-পরীক্ষাও স্বস্তি দিচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় (রবিবার সারা দিনে) ভারতে ৭,০৯,৩৯৪টি করোনা-স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এযাবৎ ভারতে ৭,১৯,৬৭,২৩০টি করোনা স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। ৭,০৯,৩৯৪টি স্যাম্পেলের মধ্যে আক্রান্ত হয়েছেন ৮২,১৭০ জন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top