News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্ডিয়া গেটের কাছে আগুনে পুড়ল ট্র্যাক্টর, আটক ৫ জন দোষী
Image

ইন্ডিয়া গেটের কাছে আগুনে পুড়ল ট্র্যাক্টর, আটক ৫ জন দোষী

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.): কৃষি বিল, যা এখন আইনে পরিণত হয়েছে। এই কৃষি আইনের প্রতিবাদেই ক্ষোভে ফুঁসছেন কৃষকরা। এমতাবস্থায় সোমবার সকালে ইন্ডিয়া গেটের কাছে আগুনে পুড়িয়ে দেওয়া হয় একটি ট্র্যাক্টর। ট্রাক থেকে রাস্তার উপর নামিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয় একটি ট্র্যাক্টর। ভগৎ সিং অমররহে, এই স্লোগান দিতে থাকেন তাঁরা। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল ৭.১৫-৭.৩০ মিনিটের মধ্যে ইন্ডিয়া গেটের কাছে জড়ো হয় ১৫-২০ জন। তাঁরা একটি একটি ট্র্যাক্টরে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন নিভিয়ে ফেলা হয়। এই ঘটনায় মোট ৫ জনকে আটক করেছে পুলিশ। প্রত্যেকেই পঞ্জাবের বাসিন্দা।


নয়াদিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিএসপি) ই সিঙ্ঘল জানিয়েছেন, সোমবার সকালে ইন্ডিয়া গেটের কাছে একটি ট্র্যাক্টর আগুনে পুড়িয়ে দেয় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। ১৫-২০ জন জড়ো হয়ে ট্র্যাক্টরে আগুন ধরিয়ে দেয়, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। ডিএসপি জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে যাঁরা যাঁরা জড়িত তাঁদের প্রত্যেককে চিহ্নিত করা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই আটক করা হয়েছে ৫ জনকে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top