News Flash

  • Home
  • দেশ
  • কেজরিওয়ালও সমান দোষী, মালিওয়াল ইস্যুতে সরব বিজেপির আর পি সিং
Image

কেজরিওয়ালও সমান দোষী, মালিওয়াল ইস্যুতে সরব বিজেপির আর পি সিং

নয়াদিল্লি, ১৬ মে (হি. স.): স্বাতী মালিওয়ালের নিগ্রহ নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা আর পি সিং। বৃহস্পতিবার আর পি সিং বলেন, পিসিআর কলে স্বাতী মালিওয়াল অভিযোগ করেন যে বিভব (মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব) অরবিন্দ কেজরিওয়ালের নির্দেশে তার সাথে খারাপ ব্যবহার করেছেন। এর মানে বিভব এবং অরবিন্দ কেজরিওয়াল দুজনেই দোষী। অরবিন্দ কেজরিওয়ালকে রক্ষা করার জন্য প্রেস কনফারেন্সটি ছিল লোকদেখানো। তারা (আম আদমি পার্টি) স্বাতী মালিওয়ালের সাথে আপোস করার চেষ্টা করছে।

উল্লেখ্য, গত সোমবার স্বাতী মালিওয়াল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে কেজরিওয়ালের সিভিল লাইনের বাসভবনে গিয়েছিলেন বলে জানা গেছে। সকাল ৯টা ৩৪ মিনিট নাগাদ পুলিশের কাছে একটি পিসিআর কল আসে, তাতে নিজেকে স্বাতী মালিওয়াল পরিচয় দিয়ে এক মহিলা দাবি করেন, কেজরিওয়ালের বাড়িতে তাঁকে মারধর করা হয়েছে। স্বাতী মালিওয়াল পরে সিভিল লাইন থানায় গেলেও কোনও অভিযোগ না দিয়েই চলে যান।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top