News Flash

  • Home
  • Uncategorized
  • সমস্ত রেল ও বিমান যাত্রীদের নমুনা পরীক্ষা বাতিল করল রাজ্য সরকার, উপসর্গ থাকলেই সংগ্রহ হবে নমুনা
Image

সমস্ত রেল ও বিমান যাত্রীদের নমুনা পরীক্ষা বাতিল করল রাজ্য সরকার, উপসর্গ থাকলেই সংগ্রহ হবে নমুনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরায় রেল এবং বিমানের সমস্ত যাত্রীদের করোনা পরীক্ষা বাতিল করা হয়েছে৷ স্বাস্থ্য দফতর এখন তার প্রয়োজনীয়তা বোধ করছে না৷ তবে, স্ক্রিনিং বন্ধ হবে না৷ প্রত্যেক যাত্রীর স্ক্রিনিং করা হবে৷ তাতে করোনা উপসর্গ দেখা দিলে ওই যাত্রীর নমুনা পরীক্ষা করা হবে৷


রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে বলেছে, ত্রিপুরায় গত কয়েকদিনে রেল এবং বিমান যাত্রীদের করোনা আক্রান্তের সংখ্যা খুবই সামান্য৷ তাই, প্রত্যেক যাত্রীর নমুনা পরীক্ষার প্রয়োজনীয়তা নেই৷ তবে শুধু করোনা-র উপসর্গ রয়েছে এমন যাত্রীদের এখন থেকে নমুনা পরীক্ষা করা হবে৷ এছাড়া প্রত্যেক যাত্রীর স্ক্রিনিং যথারীতি চালু থাকবে৷
এ-বিষয়ে এমবিবি বিমানবন্দরের জনসংযোগ আধিকারিক বলেন, প্রত্যেক যাত্রীর নমুনা সংগ্রহে অনেক সময় ব্যয় হয়৷ এতে যাত্রীরা বিরক্ত হন৷ তাই ত্রিপুরা সরকার এখন শুধু করোনা উপসর্গ থাকলেই নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছে৷ এ-ক্ষেত্রে বিমানবন্দরে চিকিৎসকদের একটি টিম সর্বক্ষণের জন্য থাকবে৷ প্রত্যেক যাত্রীর স্ক্রিনিং করে প্রয়োজনে নমুনা পরীক্ষার ব্যবস্থা করবেন তাঁরা, বলেন তিনি৷

প্রসঙ্গত, ত্রিপুরায় শুরুতে ৫:১ অনুপাতে বিমান এবং রেল যাত্রীদের নমুনা পরীক্ষা করা হতো৷ পরবর্তী সময়ে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে সমস্ত যাত্রীর নমুনা পরীক্ষার নির্দেশ জারি করা হয়েছিল৷ কিন্তু এখন বিমান এবং রেল যাত্রীদের করোনা আক্রান্তের সংখ্যা কম থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top