News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি, আইনে পরিণত হল তিনটি কৃষি বিল
Image

স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি, আইনে পরিণত হল তিনটি কৃষি বিল

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি.স.):  বিরোধীদের আন্দোলনের মধ্যেই কৃষি বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সংসদের উভয়কক্ষে পাশ হওয়া তিনটি কৃষি বিলে  রবিবার স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফলে তা এখন আইনে পরিণত হল।  যা নিয়ে নির্দেশিকাও জারি করেছে সরকার।
১৮ সেপ্টেম্বর লোকসভায় এবং ২০ সেপ্টেম্বর রাজ্যসভায় পাশ হয়েছিল কৃষি বিল। রাজ্যসভায় বিল পাশ করাতে অনিয়মের অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। যদিও সেই অভিযোগ খণ্ডন করে সরকার। তিনটি বিলের মধ্যে রয়েছে ফার্মার্স প্রোডিউস ট্রেন অ্যান্ড কমার্স( প্রোমোশন অ্যান্ড ফেলিসিটেশন ) বিল ২০২০, ফার্মার্স (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন) এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিস বিল ২০২০। কৃষি বিল সংসদে পাশ হওয়ার পরেই দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে। ইতিমধ্যে কৃষিবিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এনডিএ ত্যাগ করেছে এনডিএ-র দীর্ঘদিনের সহযোগী পঞ্জাবের অকালি দল। বিলে অনুমোদন না দিতে রাষ্ট্রপতির কাছে অনুরোধ তিন কৃষি বিল সংসদে পাশ হওয়ার পর ডজনেরও বেশি বিরোধী দল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে বিলে সই না করতে অনুরোধ করেছিল। সংসদকে অবজ্ঞা করে এবং অসংবিধানিক ভাবে বিল পাশ করানোর অভিযোগ করেছিলেন তারা।তবে এরই মধ্যে রবিবার কৃষি বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সংসদের উভয়কক্ষে পাশ হওয়া তিনটি কৃষি বিলে আজ স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফলে তা এখন আইনে পরিণত হল।  যা নিয়ে নির্দেশিকাও জারি করেছে সরকার।  

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top