নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি. স.): কৃষি বিলের বিরুদ্ধে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি যতই বিরোধিতা করুক না কেন।কেন্দ্র যে কৃষকদের স্বার্থটাই সর্বাগ্রে অগ্রাধিকার দিচ্ছে, রবিবারের মান কি বাতে তা বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আত্মনির্ভর ভারতের শক্তিশালী ভিত্তি স্থাপন করতে হলে কৃষক এবং কৃষি ক্ষেত্রকে শক্তিশালী হতে হবে বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী।
রবিবার রেডিওতে সম্প্রচারিত মান কি বাতের মাসিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, সম্প্রতি দেশের কৃষি ক্ষেত্র নিজেকে শৃংখল মুক্ত করেছে।প্রবল ঝড়ের মধ্যেও যেসব কৃষকরা মাটিতে দাঁড়িয়ে নিরন্তন কাজ করে যায়। এই করোনা পরিস্থিতির মধ্যেও তারা অসাধারণ উদাহরণ রেখে গিয়েছেন।এমন সংকটজনক পরিস্থিতির মধ্যেও দেশের কৃষি ক্ষেত্র নিজের শক্তি দেখিয়ে চলেছে।আমাদের কৃষক, কৃষি ক্ষেত্র হচ্ছে আত্মনির্ভর ভারতের ভিত্তি।তারা শক্তিশালী হলে আত্মনির্ভর ভারতও শক্তিশালী হবে।সম্প্রতি বহু শৃংখল থেকে নিজেকে মুক্ত করেছে কৃষকেরা। যে মিথ তৈরি হয়েছিল তা ভেঙে চুরমার হয়ে গিয়েছে।কেন্দ্রের এই পদক্ষেপে কৃষকরা যে খুশি সেই সম্পর্কে আলোকপাত করতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে বহু কৃষক এবং কৃষি সংগঠনগুলির তরফ থেকে তার কাছে একাধিক চিঠি এসেছে। এমনই একটি চিঠি স্মৃতিচারণা করতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, হরিয়ানার সোনিপথ জেলার কৃষক কানওয়ার চৌহান জানিয়েছেন, এ পি এম সি আইনের বাইরে যখন সবজি এবং ফল কে নিয়ে আনা হলো তখন তার মতন বহু কৃষক উপকৃত হয়েছে।

শক্তিশালী কৃষকরাই আত্মনির্ভর ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে, মান কি বাতে বললেন প্রধানমন্ত্রী
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















