News Flash

  • Home
  • Uncategorized
  • পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজও প্রাসঙ্গিক : শিক্ষামন্ত্রী
Image

পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজও প্রাসঙ্গিক : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজও সমানভাবে প্রাসঙ্গিক৷ বিদ্যালয় শিক্ষা দফতরের উদ্যোগে বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত রাজ্যভিত্তিক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এ-কথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর আদর্শ, তাঁর শিক্ষা আজও সবার কাছে অত্যন্ত অনুকরণীয় এবং প্রাসঙ্গিক৷ বিদ্যাসাগর বলেছিলেন, সমাজে যদি সমানভাবে সবার ভালো না হয়, সমানভাবে উন্নতি না হয় তা হলে সেই সমাজ কখনো উন্নত হতে পারে না৷ তাঁর এই কথাগুলি আজকের দিনেও আমরা অনুভব করি, বলেন শিক্ষামন্ত্রী৷


এদিন শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক দায়বদ্ধতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নাথ বলেন, বিদ্যাসাগর সমাজে নারীদের শিক্ষার উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন এবং তাদের শিক্ষাদান সহ বিধবা বিবাহ প্রচলনের মতো অনেক সমাজ সংস্কারমূলক কাজ করে গেছেন৷

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন অধ্যক্ষ ধনঞ্জয় গণচৌধুরী, বিদ্যালয় শিক্ষা দফতরের অধিকর্তা ইউকে চাকমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনামিকা দেববর্মা ও শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন৷


অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ধনঞ্জয় গণচৌধুরী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন৷ স্বাগত বক্তব্য পেশ করেছেন বিদ্যালয় শিক্ষা অধিকর্তা ইউকে চাকমা৷ অনুষ্ঠানের শুরুতে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন মন্ত্রী রতনলাল নাথ সহ উপস্থিত অন্যান্য অতিথিগণ৷ অনুষ্ঠানে সংগীত ও আবৃত্তি পরিবেশিত হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top