News Flash

  • Home
  • Uncategorized
  • কাঞ্চনপুরের পৃথক স্থানে দুই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

কাঞ্চনপুরের পৃথক স্থানে দুই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ সেপ্ঢেম্বর৷৷ কাঞ্চনপুর মহাকুমার অন্তর্গত কাঞ্চনপুর থানা দিন দুটি পৃথক পৃথক জায়গায় দুই ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করেন৷ প্রথমে ফাঁসিতে আত্মহত্যা করার ঘটনা ঘটে কাঞ্চনপুর থানাধীন সাতনালা বাজার সংলগ্ণ এলাকায়৷ মৃত ব্যক্তির নাম অনাথ কুমার দাস বাড়ি কাঞ্চনপুর থানাধীন সাতনালা বাজার সংলগ্ণ এলাকায়৷ পেশায় উনি কাঠমিস্ত্রির কাজ করতেন এবং সাতনালা বাজারে দোকানও ছিল৷ সাতনালা বাজারের নিজ দোকানঘরের পাশে ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন আজ সকালবেলা৷


এলাকাবাসীদের তরফ থেকে খবর দেওয়া হয় কাঞ্চনপুর থানায়৷ কাঞ্চনপুর থানা থেকে ছুটে যান এএসআই সুভাগ্য চাকমাসহ বিশাল পুলিশবাহিনী৷ উনাদের উপস্থিতিতে মৃতদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য কাঞ্চনপুর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়৷ এলাকাবাসীরা জানান সকালবেলা উনাকে প্রাতঃভ্রমণ করতে দেখা যায় বাজার এলাকায়৷ হঠাৎ করে তিনি নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন শুনে এলাকাবাসীরা বিশ্বাস করতে পারছেন না৷ এলাকাবাসীদের বক্তব্য হঠাৎ কি কারণে তিনি নিজ ঘরে গিয়েই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন উনারা পুলিশের কাছে দাবি জানান পুলিশ যাতে গোটা ঘটনার সুষ্ঠু তদন্ত করে৷


অপর আত্মহত্যার ঘটনাটি ঘটে কাঞ্চনপুর থানাধীন শ্রীরামপুর মসজিদ এলাকায়৷ জানা যায়, শ্রীরামপুর এলাকার বাসিন্দা এরশাদ আলী নিজ বাড়ির খেড়ের ঘরে গলায় গামছা দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেন৷ উনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন এবং কৃষি কাজ করতেন৷ বাড়ির লোকজন সকালবেলা দৃশ্য প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে খবর দেয় কাঞ্চনপুর থানায়৷ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাঞ্চনপুর থানা থেকে এস আই রাজেশ ভট্টাচার্যী সহ বিশাল পুলিশবাহিনী৷ উনাদের উপস্থিতিতে মৃতদেহ নামিয়ে নিয়ে আসা হয় কাঞ্চনপুর হাসপাতালের মর্গে৷


ময়নাতদন্তের পর মৃতদেহগুলি আত্মীয়- পরিজনদের হাতে তুলে দেওয়া হয়৷ পুলিশের প্রাথমিক ধারণা উনারা নিজে নিজেই সুইসাইড করেছেন৷ তবে পুলিশ প্রশাসন গোটা ঘটনা তদন্ত করে দেখছে৷ এখন দেখা যাক পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top