News Flash

  • Home
  • Uncategorized
  • দূরশিক্ষার কোর্সের পরীক্ষা নেয়া হয়নি, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পড়ুয়াদের ধরণা
Image

দূরশিক্ষার কোর্সের পরীক্ষা নেয়া হয়নি, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পড়ুয়াদের ধরণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ে ২০১৯ সালে যে সমস্ত ছাত্র ছাত্রীরা ডিস্টেন্স এডুকেশনে ভর্তি হয়েছিল তাদের এখনো পর্যন্ত একটি সেমিস্টারের পরীক্ষা হয়নি৷ নিয়ম অনুযায়ী এখন পর্যন্ত দুইটি সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা৷


২০১৯ সালে যারা ভর্তি হয় তাদের তৃতীয় সেমিস্টারে থাকার কথা৷ কিন্তু এখনো পর্যন্ত কোন পরীক্ষা হয়নি৷ এক বছর অতিক্রান্ত হলেও এই বিষয়ে কোন কিছু জানানো হয়নি৷ করোনা শুরু হওয়ার আগেও পরীক্ষা নেওয়া হয়নি৷ এই অবস্থায় ছাত্র ছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত বিষয় জানাতে আবেদন করেছিল৷ তাতে মানসিক ভাবে কিছুটা শক্তি পেত ছাত্র ছাত্রীরা৷ শনিবার অল ইন্ডিয়া স্টুডেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে স্মারক লিপি প্রদান করা হয়৷


অবিলম্বে কেন পরীক্ষা হলনা এই বিষয়ে স্পষ্টীকরণ দেওয়ার জন্য ওয়েব সাইটে দাবি জানানো হয়৷ পরীক্ষা না প্রমোট করার দাবিও জানান৷ বর্তমানে পরীক্ষা দিতে হলে প্রায় ২০০০ হাজার পরীক্ষা নিতে হবে৷ যা এই কম সময়ের মধ্যে অসম্ভব৷ তাই তৃতীয় সেমিস্টারে উত্তীর্ণ করে দেওয়ার দাবি জানায় অল ইন্ডিয়া স্টুডেন্টস এসোসিয়েশন৷ স্কলার শিপ প্রদান করা এবং দুই বার ফি নেওয়ার পর তা ফেরত দেওয়ার দাবি জানান অল ইন্ডিয়া স্টুডেন্টস এসোসিয়েশনের ত্রিপুরা ইউনীটের সেক্রেটারী কৌশিক দাস৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top