News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি নির্বাচনে শাসক দল ছাড়া যেকোন দলের সাথে আতাঁতে আগ্রহী আইএনপিটি
Image

এডিসি নির্বাচনে শাসক দল ছাড়া যেকোন দলের সাথে আতাঁতে আগ্রহী আইএনপিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্ঢেম্বর৷৷ আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার আগরতলা প্রেসক্লাবে আইএনপিটি কেন্দ্রীয় কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে এডিসি নির্বাচনে দলের অবস্থান কি হবে তা আলোচনা হয়েছে৷ বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা জানিয়েছে, এডিসি নির্বাচনে শাসক দল ছাড়া যেকোন দলের সাথে আঁতাত করতে প্রস্তুত আইএনপিটি৷ তিনি বলেন, বর্তমান সরকার জনগণের আশা আকাঙ্খা এমনকি প্রতিশ্রুতিও পুূরণ করছে না৷


জগদীশ দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আসন্ন এডিসি নির্বাচনে দলের রণকৌশল কী হবে তা বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে৷ পাশাপাশি রাজ্যে বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয় এদিন৷ রাজ্যে ৩০ মাস পূর্বে জনগণকে যে সমস্ত প্রতিশ্রুতি অথাৎ পাহাড়ের জুমিয়াদের পুনর্বাসন, বেকারদের কর্মসংস্থান, সরকারি চাকরিজীবীদের পাওনা মিটিয়ে দেওয়া সহ একাধিক প্রতিশ্রুতি দিয়ে সরকার প্রতিষ্ঠিত করে বিজেপি এবং আইপিএফটি যে জোট সরকার৷ কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী পালন করেনি৷ ফলে পাহাড়ের মানুষ আসন এডিসি নির্বাচনের আশায় আছে৷ জবাব দেবে আসন্ন নির্বাচনে৷ আর আসন্ন নির্বাচনে জয় নিয়ে আইএনপিটি একপ্রকার নিশ্চিত বলে অভিমত ব্যক্ত করেন তিনি৷বৈঠকে উপস্থিত ছিলেন আইএনপিটির প্রবীণ নেতা শ্রুতা রঞ্জন তিশা সহ অন্যান্য নেতৃবৃন্দ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top