News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি হলেন মুকুল রায়
Image

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি হলেন মুকুল রায়

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি স)। শেষ পর্যন্ত মুকুল রায়কে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি পদে নিয়োগ করা হল। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহর নির্দেশক্রমে বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা এই ঘোষণা করেছেন।

২০১৭ সালে দুর্গাপুজোর ঠিক আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল বাবু। সেই সময়ে তিনি তৃণমূলের রাজ্যসভা সাংসদও ছিলেন। কিন্তু তৃণমূল ছাড়ার পাশাপাশি রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন তিনি। এর মাঝে তাঁকে বিজেপির জাতীয় কর্মসমিতির সভাপতি করা হয়েছে। লোকসভা ভোটে দলের নির্বাচন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়কও করা হয়েছে। কিন্তু সংগঠনে কোনও পদ পাননি তিনি। ফলে তাঁর অনুগামীদের মধ্যে প্রবল ক্ষোভ দেখা দিচ্ছিল।

অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ার পর গত বছর বিজেপি সভাপতি পদের দায়িত্ব নিয়েছিলেন জে পি নাড্ডা। তার পর বিজেপির সাংগঠনিক নির্বাচন হয়। কিন্তু নতুন কমিটি গঠন বকেয়া ছিল। বেশ কিছুদিন আগেই নয়া কমিটি ঘোষণা করার কথা ছিল।  কিন্তু দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে যাওয়ায় তা আরও পিছিয়ে যায়। অবশেষে সেই কমিটি এদিন ঘোষণা করেছেন বিজেপি সভাপতি।

নতুন কমিটিতে মোট ১২ জন প্রবীণ নেতা নেত্রীকে সর্বভারতীয় বিজেপির সহ সভাপতি করা হয়েছে। তাঁদের মধ্যে অন্যতম হলেন মুকুল রায়।আবার তাৎপর্যপূর্ণ ভাবেই সর্বভারতীয় কমিটি থেকে বাদ পড়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। এর আগে রাহুল সিনহা সর্বভারতীয় সম্পাদক ছিলেন। তাঁর পরিবর্তে বাংলা থেকে সর্বভারতীয় সম্পাদক হয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।


বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের সিলমোহর না পাওয়ায় তৃণমূলের মধ্যে থেকে অনেকে মুকুলবাবুর উদ্দেশে তীর্যক মন্তব্য করতে শুরু করেছিলেন। রাজ্য বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীও তাঁকে কোণঠাসা করে রাখার চেষ্টা করছিল। কিন্তু আজকের ঘোষণায় মুকুলবাবু স্বীকৃতি পেলেন বলে মনে করছেন তাঁর অনুগামীরা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top