News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তান থেকে উড়ে আসা সন্দেহজনক পায়রা বাজেয়াপ্ত করল বিএসএফ
Image

পাকিস্তান থেকে উড়ে আসা সন্দেহজনক পায়রা বাজেয়াপ্ত করল বিএসএফ

পাঠানকোট, ২৬ সেপ্টেম্বর (হি. স.): শনিবার সকালে পাকিস্তান লাগোয়া আন্তর্জাতিক সীমান্তের কাছে বামিয়াল সেক্টরে সন্দেহজনক অবস্থায় একটি পায়রাকে বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে পায়রাটি পাকিস্তান থেকে ভারতের দিকে উড়ে এসেছিল। পায়রাটির গায়ে শিয়ালকোট শহরের ছাপ লাগানো রয়েছে। পাকিস্তানি জঙ্গিদের কাছে বায়ুসেনার পাঠানকোট এয়ারবেস (বিমান ঘাঁটি) বরাবর টার্গেট হয়ে এসেছে। এই এয়ারবেসকে ধ্বংস করতে বরাবর তৎপর ছিল পাকিস্তান। তাই বিষয়টিকে মোটেও হাল্কা ভাবে নিচ্ছে না সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।


বুধবারেও একই ঘটনার সম্মুখীন হয়েছিল বিএসএফ। ওদিন রাতে পাকিস্তানের দিক থেকে উড়ে আসা গ্যাস বেলুন দেখা গিয়েছিল আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া টিন্ডা ফরওয়ার্ড পোস্টে। শনিবারের এই চাঞ্চল্যকর ঘটনা নিয়ে পাঠানকোট এর পুলিশ সুপার (অপারেশন) হেমপুষ্প শর্মা জানিয়েছেন, এদিন সকালে একটি পায়রা বারবার একই জায়গায় চক্কর কাটছিল। বিএসএফের তৎপরতায় পায়রাটি বাজেয়াপ্ত করা হয়। বর্তমানে পায়রা টির গায়ে কোন বৈদ্যুতিক চিপ, ডিজিটাল ক্যামেরা বসানো রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top