News Flash

  • Home
  • Uncategorized
  • বোর্ডের ভুলে বিজ্ঞাপন বিভ্রাট পরীক্ষা স্থগিত ঘোষণা জয়েন্টের
Image

বোর্ডের ভুলে বিজ্ঞাপন বিভ্রাট পরীক্ষা স্থগিত ঘোষণা জয়েন্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর৷৷ বিজ্ঞাপন বিভ্রান্তির জন্য ত্রিপুরা জয়েন্টের পরীক্ষা স্থগিত করেছে বোর্ড৷ বোর্ডের গাফিলতির জন্যই ভুল বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এবং তাতে ছাত্রছাত্রী ও অভিভাবকরা হয়রানির শিকার হয়েছেন, সেই দায় মাথা পেতে নিয়েছেন ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান গৌতম চেল৷


আজ বৃহস্পতিবার ত্রিপুরা জয়েন্টের পরীক্ষা ২৪ এবং ২৫ সেপ্ঢেম্বর অনুষ্ঠিত হবে বলে একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে৷ অথচ বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার সূচি ২৫ এবং ২৬ সেপ্ঢেম্বর নির্ধারিত বলে উল্লেখ রয়েছে৷ স্বাভাবিকভাবেই তারিখ বিভ্রাটে ছাত্রছাত্রীরা দিশাহীন হয়ে পড়েন৷ কারণ, অনেকেই দূরদূরান্ত থেকে আসবেন৷

বিষয়টি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নজরে আসতেই তড়িঘড়ি তারা সাংবাদিক সম্মেলন ডেকে পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা করেছেন৷ গৌতমবাবু বলেন, ত্রিপুরা জয়েন্টের পরীক্ষা ২৪ এবং ২৫ সেপ্ঢেম্বর অনুষ্ঠিত হওয়ার সূচি নির্ধারিত হয়েছিল৷ কিন্তু, সিবিএসই বোর্ডের কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীদের অনুরোধে তারিখ পরিবর্তন করে ২৫ এবং ২৬ সেপ্ঢেম্বর নির্ধারিত হয়েছিল৷ কিন্তু এ-সংক্রান্ত ভুল বিজ্ঞাপন প্রচারিত হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে৷ তিনি স্বীকার করেন, বোর্ডের ভুলেই বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে৷ তার জন্য তিনি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে ক্ষমা চেয়েছেন৷


তিনি বলেন, পরীক্ষার নতুন সূচি শীঘ্রই ঘোষণা করা হবে৷ পুরনো অ্যাডমিট কার্ড এখন বাতিল করা হয়েছে৷ নতুন করে অ্যাডমিট কার্ড প্রদান করা হবে৷ তবে, কবে নাগাদ পরীক্ষা হবে তা নিশ্চিত করে কিছুই তিনি বলতে পারেননি৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top