News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় মৎস্যজীবীদের লক্ষ্য করে গুলি পাকিস্তানের, চূড়ান্ত সর্তকতা গুজরাট উপকূলে
Image

ভারতীয় মৎস্যজীবীদের লক্ষ্য করে গুলি পাকিস্তানের, চূড়ান্ত সর্তকতা গুজরাট উপকূলে

আহমেদাবাদ, ২৪ সেপ্টেম্বর (হি. স.):  পূর্ব লাদাখের সীমান্তে চিনা আগ্রাসনের পর থেকেই পাকিস্তান সীমান্তবর্তী এলাকাগুলোতে নিজেদের সামরিক গতিবিধি বাড়িয়ে দিয়েছে। ভারতীয় ভূখণ্ডে জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর জন্য ক্রমাগত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ বিরতি লংঘন করে গিয়েছে।এবার নজিরবিহীনভাবে গুজরাট উপকূলে আন্তর্জাতিক সীমান্ত গুলি চালালও পাকিস্তান।


জানা গিয়েছে, গুজরাটের পোরবন্দর থেকে চার জন মৎসজীবি নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়েছিল সমুদ্রে। আন্তর্জাতিক জলসীমায় কাছে তারা মাছ ধরছিল সেই সময় পাকিস্তানের থেকে তাদেরকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানো হয়। পাকিস্তানের ছোড়া গুলিতে এক মৎস্যজীবী গুরুতর জখম হন। আহত মৎসজীবীকে চিহ্নিত করা গিয়েছে তার নাম টাংডেল ধীরুভাই বাংভাবিয়া। তার হাতে গুলি লেগেছে।পরে কোন মতে বাকি তিন মৎস্যজীবীর নৌকা নিয়ে পোরবন্দর ফিরে এসেছে। তাদের চোখে – মুখে আতঙ্কের ছাপ। তাদের দাবি যে তারা ভারতীয় জলসীমায় মধ্যে থেকেই মাছ ধরছিল।ঠিক সেই সময় পাকিস্তানের উপকূলবর্তী বাহিনী তাদের ওপর হামলা চালায়। মোট চার রাউন্ড গুলি ছোড়ে পাকিস্তান।গুজরাটের মৎস্যজীবীদের সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে যে বুধবার গভীর রাতে মাছ ধরতে গিয়ে পাকিস্তানি হানার শিকার হন এই সকল মৎস্যজীবীরা।এই হামলার পর উপকূলবর্তী সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top