News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব দিল্লিতে মেগা মলে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
Image

পূর্ব দিল্লিতে মেগা মলে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড। এবার আগুন লাগল পূর্ব দিল্লির কারকারদুমা এলাকায় অবস্থিত একটি মেগা মলে। বৃহস্পতিবার সকাল ৭.৫০ মিনিট নাগাদ কারকারদুমা এলাকায় অবস্থিত আদিত্য শপিং মলের দোতলায় ওষুধের দোকান ও গোডাউনে আগুন লাগে। আগুন লাগার কিছুক্ষনের মধ্যেই দোতলা থেকে গলগল করে ধোঁয়া বেরোতে থাকে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। দমকল কর্মীদের অক্লান্ত পরিশ্রমের পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। তবে, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।


পুলিশ ও দমকল সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৭.৫০ মিনিট নাগাদ কারকারদুমা এলাকায় অবস্থিত আদিত্য শপিং মলের দোতলায় অবস্থিত ওষুধের দোকান ও গোডাউনে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় সকাল ৮.৫০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। দিল্লি দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, ওই ওষুধের দোকানটি বাইরে থেকে বন্ধ ছিল। ভিতরে কেউ ছিলেন না। দমকল কর্মীরা জানিয়েছেন, ওই ওষুধের দোকানের ভিতরে প্রচুর প্যাকিং এবং রাসায়নিক সামগ্রী ছিল। তাই ব্যাপক পরিমানে ধোঁয়া হয়। ওষুধের দোকানের শাটার ভেঙে ভিতরে ঢুকে আগুন নেভানো হয়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top