News Flash

  • Home
  • Uncategorized
  • আড়ালিয়ায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

আড়ালিয়ায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ আড়ালিয়ার লোকনাথ পাড়ায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত ব্যক্তির নাম রাজ মোহনদাস৷ তিনি ফাঁসিতে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে৷পুলিশকে না জানিয়েই পরিবারের লোকজন রাজতন্ত মৃতদেহটি নামিয়ে ফেলেছেন৷


ঘটনার খবর পেয়ে কলেজ টিলা আউটপোস্ট এর পুলিশ ছুটে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ এ ব্যাপারে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করেছে পুলিশ৷ পুলিশকে না জানিয়ে ঝুলন্ত মৃতদেহ নামিয়ে ফেলার ফলে এলাকার জনমনে কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ এটি আত্মহত্যা না অন্য কোন রহস্য আত্মগোপন করেছে তা নিয়ে জনমনে নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷এ বিষয়ে জানতে চাওয়া হলে পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷আড়ালিয়া লোকনাথ পাড়ায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top