News Flash

  • Home
  • Uncategorized
  • ফিট ইন্ডিয়া অভিযানের প্রথম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন
Image

ফিট ইন্ডিয়া অভিযানের প্রথম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি. স.) :  ‘ফিট ইন্ডিয়া’ অভিযানের প্রথম বার্ষিকী উদযাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে এক অভিনব উদ্যোগের অঙ্গ হিসেবে  বৃহস্পতিবার তিনি দেশের সাধারণ নাগরিক সহ ফিটনেসের ব্যাপারে প্রবল উৎসাহী কিছু ব্যক্তির সঙ্গে অনলাইনে ‘ফিট ইন্ডিয়া ডায়লগ’-এ মতবিনিময় করবেন।


এই মতবিনিময় অনুষ্ঠানে ফিটনেসের ব্যাপারে নজির স্থাপন করেছেন এমন কয়েকজন ব্যক্তিত্ব তাঁদের এই সংক্রান্ত বিভিন্ন উপদেশ ও পরামর্শ দেবেন। এমনকি, প্রধানমন্ত্রীও ফিটনেস এবং সুস্বাস্থ্যের ব্যাপারে তাঁর চিন্তাভাবনা জনসমক্ষে তুলে ধরবেন। অনলাইন এই মতবিনিময় অনুষ্ঠানে ফিটনেসের দিক থেকে নজির সৃষ্টিকারী যে সমস্ত ব্যক্তি অংশগ্রহণ করবেন তাঁদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি, মিলিন্দ সোমন, ঋতুজা দিভেকর প্রমুখ।

করোনার সময় ফিটনেস দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। তাই এই মতবিনিময় অনুষ্ঠানে পুষ্টি সার্বিক কল্যাণ এবং ফিটনেস সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অর্থবহ আলোচনা হবে। জনগণের আন্দোলন হিসেবে প্রধানমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত ফিট ইন্ডিয়া ডায়লগ বা মতবিনিময় ভারতকে একটি ফিট বা সুস্থ-সবল রাষ্ট্রে পরিণত করতে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে সাধারণ মানুষকে সামিল করার এক অভিনব প্রয়াস। ফিট ইন্ডিয়া অভিযানের মূল উদ্দেশ্যই ছিল সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে, সহজ-সরল উপায়ে এবংব্যয়সাশ্রয়ী পন্থার মাধ্যমে ফিট থাকার ব্যাপারে সচেতন করে তোলা ও দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে ফিটনেসকে অন্তর্ভুক্ত করে আচার-আচরণগত পরিবর্তন নিয়ে আসা।


ফিট অভিযানের সূচনার পর থেকে গত এক বছরে এই অভিযানের আওতায় একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এগুলিতে সমাজের সমস্ত শ্রেণীর বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। ফিট ইন্ডিয়া ফ্রিডম রান, প্লগ রান, সাইক্লোথন, ফিট ইন্ডিয়া উইক, ফিট ইন্ডিয়া স্কুল সার্টিফিকেট ও অন্যান্য কর্মসূচিগুলিতে ৩ কোটি ৫০ লক্ষেরও বেশি মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই অভিযান প্রকৃত অর্থেই জন-অভিযানের রূপ নিয়েছে। ফিট ইন্ডিয়া ডায়লগ বা মতবিনিময় অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে ফিটনেসের ব্যাপারে অত্যুৎসাহী মানুষ অংশগ্রহণ করবেন। এর ফলে, নাগরিকরাই যে এই অভিযানের মূল কেন্দ্রবিন্দু তা আরও একবার সুদৃঢ় হবে। এমনকি, অভিযানের সাফল্যও সাধারণ মানুষেরই প্রাপ্য।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top