News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি বিলের বিপক্ষে বিরোধীদের ওয়াকআউট অব্যাহত সংসদে
Image

কৃষি বিলের বিপক্ষে বিরোধীদের ওয়াকআউট অব্যাহত সংসদে

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সংসদের উভয় কক্ষের যথাক্রমে রাজ্যসভা এবং লোকসভা থেকে বিরোধী দলগুলির ওয়াকআউট করার ধারা বুধবারও অব্যাহত রইল। বুধবার সকালে রাজ্যসভার অধিবেশন শুরু হওয়া মাত্রই বিরোধী দলের সাংসদরা ওয়াকআউট করতে শুরু করে দেয়। রাজ্যসভার কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদের ঘরে বসে পরবর্তী রণকৌশল ঠিক করতে আলোচনায় বসেন বিরোধী দলের নেতারা। বিরোধী দলের সাংসদরা লোকসভার থেকে ওয়াকআউট করার ইচ্ছা প্রকাশ করেছে। এরপর সাংসদরা মহাত্মা গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে গান্ধী মূর্তি পাদদেশে থেকে আম্বেদকর মূর্তির পর্যন্ত সংক্ষিপ্ত মিছিল করেন বিরোধী দলের সাংসদেরা। সেই মিছিল থেকে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়।

কৃষি বিল প্রত্যাহারের দাবিতে এবং আটজন রাজ্যসভার সাংসদকে বহিস্কার করার বিরুদ্ধে সরব হয়ে বিগত তিনদিন ধরে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে চলেছে বিরোধী দলগুলির সাংসদেরা। এদিন সকালে রাজ্যসভার অধিবেশন শুরু হওয়া মাত্রই ওয়াকআউট করেন সাংসদরা। গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করার পর গুলাম নবি আজাদের ঘরে বৈঠকে বসেন বিরোধী দলের সাংসদেরা। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় বিরোধীদের একটি প্রতিনিধি দল আজ, অর্থাৎ বুধবার বিকেল পাঁচটা নাগাদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে  বিল প্রত্যাহারের দাবি জানাবেন। রাষ্ট্রপতি যাতে এই বিলে কোনভাবেই সই না করেন সেই দাবিও করা হবে। বিরোধীদের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top