News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার জন্য চিনকে দায়ী করা অযৌক্তিক : শি জিনপিং
Image

করোনার জন্য চিনকে দায়ী করা অযৌক্তিক : শি জিনপিং

নিউইয়র্ক, ২৩ সেপ্টেম্বর (হি. স.):  পূর্ব লাদাখে ভারতের বিরুদ্ধে আগ্রাসন দেখালেও রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় শান্তির সপক্ষে সওয়াল করেছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।পাশাপাশি করোনার জন্য চিনকে দায়ী করা যে যুক্তি সংগত নয় সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। পূর্ব লাদাখে দুই দেশের সংঘাত সম্পর্কে বলতে গিয়ে শি জিনপিং জানিয়েছেন, চিনা সেনাবাহিনী আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছে এবং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এমন ধরনের খবরের কোন ভিত্তি নেই। বেজিং যুদ্ধের পক্ষে নয়। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানে আগ্রহী চিন।যুদ্ধ এবং শীত যুদ্ধ কোনটাই চায় না চিন।

এবারের রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভিডিও বার্তা রেকর্ড করে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন।তেমনই ভাবে চিনা প্রেসিডেন্ট এর রেকর্ড করা ভাষণও সাধারণ সভায় শোনানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে শি জিনপিং জানিয়েছেন, চিন হচ্ছে বিশাল উন্নয়নশীল দেশ।শান্তি, সহযোগিতা এবং সার্বিক বিকাশে পক্ষপাতী চিন। দুই দেশের মধ্যে মতানৈক্য হতেই পারে।সেই সব সমস্যাগুলোকে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

উল্লেখ করা যেতে পারে প্রথমে অনিশ্চয়তা থাকলেও পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিডিওতে রেকর্ড করা ভাষণ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় শোনানো হয়। চিনা প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্ট দুজনেই করোনা মহামারী, বিশ্ব উষ্ণায়ন, মানবাধিকার, আন্তর্জাতিক সহযোগিতা এবং অন্যান্য বিষয় একে অপরের প্রতি আক্রমণ শানান। কার্যত বাকযুদ্ধে পরিণত হয় পরিস্থিতি। দুই রাষ্ট্রনেতার ভাষণ থেকে স্পষ্ট যে বিভাজন আরো বেশি ঘনীভূত হয়ে উঠেছে। বিশ্ব উষ্ণায়ন প্রসঙ্গে চিনকে দায়ী করে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চিনের জন্য দূষণ বেড়ে চলেছে।পরিবেশের কলঙ্ক হচ্ছে চিন। প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে গেলেও মার্কিন যুক্তরাষ্ট্র কার্বন নিঃসরণ কমিয়ে দিয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top