News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের ডাকা ১২ ঘন্টার ত্রিপুরা বন্ধে মিশ্র সাড়া
Image

কংগ্রেসের ডাকা ১২ ঘন্টার ত্রিপুরা বন্ধে মিশ্র সাড়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্ঢেম্বর৷৷ কংগ্রেসের ডাকে ১২ ঘণ্টার ত্রিপুরা বনধে মিশ্র সাড়া পড়েছে৷ যানবাহন চলাচল বন্ধ ছিল৷ দোকানপাট খুলেনি৷ ফলে স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা ছন্দপতন ঘটেছে৷ কিন্তু সরকারি অফিসে কর্মচারীদের উপস্থিতির হার ভালো ছিল৷ করোনা-প্রকোপে সুকল-কলেজ এমনিতেই বন্ধ৷ ফলে এই বনধকে সর্বাত্মক সফল বলতে চাইছেন না ওয়াকিবহালরা৷ সোমবার সকালে কংগ্রেসি পিকেটার্সদের পুলিশ গ্রেফতার করেছে৷ তখন, পুলিশের সাথে পিকেটারদের কিছুটা ধস্তাধস্তিও হয়েছে৷ তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছে৷


ত্রিপুরায় আইন-শৃঙ্খলার অবনতি এবং করোনা-প্রকোপের জন্য রাজ্য সরকারকে দায়ী করে ১২ ঘণ্টার বনধ পালন করেছে৷ সকাল থেকেই ত্রিপুরায় বনধকে ঘিরে পরিস্থিতি থমথমে ছিল৷ দোকানপাট সম্পূর্ণ বনধ ছিল৷ যানবাহনও আজ রাস্তায় নামেনি৷ ফলে, রাজধানী আগরতলার রাস্তাঘাট কার্যত শুনশান ছিল৷ অবশ্য দুয়েকটি অটো এবং রিকশাকে রাস্তায় চলাচল করেছে৷ তাঁরা হতাশার সুরে বলেন, পেটের দায়ে বাড়ি থেকে বের হয়েছি৷ মার খেলে সহ্য করতেই হবে৷

এদিন সকালে পোস্ট অফিস চৌমুহনিতে অবস্থিত প্রদেশ কংগ্রেস ভবনের সামনে টায়ার পুড়িয়ে পিকেটাররা বিক্ষোভ প্রদর্শন করেন৷ এদিকে, উত্তর গেট এলাকায় পিকেটিং করার সময় পুলিশ কংগ্রেস কর্মীদের বাধা দিয়েছে৷ তখন পুলিশের সাথে তাদের তীব্র বাকবিতণ্ডা হয়৷ বেশ কয়েকজন পিকেটারকে পুলিশ গ্রেফতার করেছে৷ আজ ত্রিপুরায় বিভিন্ন স্থানে বনধকে ঘিরে টানটান উত্তেজনা ছিস৷ মফঃস্বলে অনেকেই ভয়ে বাড়ি থেকে বের হননি৷ দোকানপাটও খুলেননি৷ এতে কংগ্রেস দাবি করেছে, বনধ সর্বাত্মক ও সফল হয়েছে৷


কিন্তু সরকারি অফিসগুলিতে আজ কর্মচারীদের উপস্থিতির হার যথেষ্ট ছিল৷ ত্রিপুরা সরকার বনধের সময় অফিসে অনুপস্থিত থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আগাম সতর্ক করেছিল৷ সম্ভবত ওই সতর্কবার্তায় কর্মচারীরা বনধের প্রতিকূলতা কাটিয়েও অফিসমুখো হয়েছেন৷ কোনও কোনও অফিসে কর্মচারীরা নির্দিষ্ট সময়ের কিছুটা দেরিতে পৌঁছেছেন৷ বিশেষ করে সচিবালয়ে আজ অন্যান্য বনধের তুলনায় কর্মচারীদের উপস্থিতির হার অনেক বেশি ছিল বলেই মনে হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top