News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের বন্ধকে প্রত্যাখান করেছেন রাজ্যবাসী : বিজেপি
Image

কংগ্রেসের বন্ধকে প্রত্যাখান করেছেন রাজ্যবাসী : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্ঢেম্বর৷৷ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি দেশের মানুষের জন্য সময় দিচ্ছেন৷ অন্তিম মানুষ পর্যন্ত প্রকল্প নিয়ে তা বাস্তবায়িত করছেন৷ জীবন যাত্রার মান উন্নয়ন ঘটানো হচ্ছে৷ কিন্তু ভারতবর্ষের সংসদের ভেতর ও বাইরে যে সমস্ত দলগুলি রয়েছে এবং যে সমস্ত দল সরকার বিরোধী রয়েছে তারা পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করে মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায় তাঁর একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এটা রাজ্যের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে৷ মানুষ তাদের ক্রমশ জন বিছিন্ন করছে৷ কিন্তু তাঁর থেকে এই দল গুলি শিক্ষা নিচ্ছে না৷


কোভিড পরিস্থিতিতে সেই সমস্ত দল গুলি সক্রিয় রয়েছে মানুষকে বিভ্রান্ত করছে৷ দলের উর্ধে উঠে মানুষের জন্য কাজ করার পরিবর্তে তারা নোংরা রাজনীতি করছে৷ সমস্ত নির্দেশকে অবজ্ঞা করে দেশ ও সরকার বিরোধী ষড়যন্ত্রের ক্ষেত্রে কংগ্রেস ও সিপিএম একাকার হয়ে গেছে৷ অনৈতিক বনধের ডাক দিয়েছে কংগ্রেস৷ রাজ্যের মানুষ তাদের এই বনধকে ব্যর্থ করে দিয়েছে৷ এর জন্য মানুষকে ধণ্যবাদ জ্ঞাপন করেন বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রবীর চক্রবর্তী৷ জন জীবন স্বাভাবিক রেখে মানুষ তাদের প্রতি বার্তা দিয়েছেন বলে জানান তিনি৷ কেবল মাত্র কৈলাসহরে কংগ্রেস দলের কিছু সমর্থক বনধ ব্যর্থ হওয়ার পর আক্রমণ সংগঠিত করে৷ এতে আহত হয় বিজেপি-র বেশ কিছু কর্মী সমর্থক৷ এই ঘটনার তীব্র নিন্দা জানান বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রবীর চক্রবর্তী৷ বনধকে ব্যর্থ করার জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদ জানায় প্রদেশ বিজেপি৷

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করতে উদ্যোগ নিয়েছে৷ কৃষি কাজে আমূল পরিবর্তন আনতে চলেছে নরেন্দ্র মোদির সরকার৷ গত রবিবার রাজ্যসভা কৃষি সংক্রান্ত দুটি বিল পাস হয়েছে৷ আর সরকার কৃষকদের স্বার্থে এই উদ্যোগ গ্রহণ করতেই রবিবার বিরোধী দলের সাংসদরা হট্টগোল শুরু করে রাজ্যসভায়৷ গত রবিবারের পর থেকে রাজ্যের বিরোধী দল গুলিও সেই দুটি বিলের বিরোধিতা করার প্রয়াস চালাচ্ছে৷ সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি পক্ষ থেকে বিরোধীদের এধরনের কার্যকলাপে তীব্র নিন্দা জানান প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী৷ তিনি আরো বলেন, কৃষকদের স্বার্থে এ দুটি বিল পাস করা হয়েছে৷ এতে দেশের ৮৬ শতাংশ ক্ষুদ্র এবং মাঝারি কৃষক লাভান্বিত হবে৷


কিন্তু বিরোধীরা তথা কংগ্রেস এবং সিপিআইএম এই দুটি বিলকে কেন্দ্র করে যে অপপ্রচার এবং বিভ্রান্ত মানুষের মধ্যে ছড়াতে চাইছে তা দেশের গণতন্ত্রের জন্য অশুভনীয়৷ কারণ পূর্বে কৃষকদের ৪ হাজার কোটি টাকা দালালদের দিতে হতো৷ এখন আর দালালদের দিতে হবে না কৃষকদের৷ কৃষকদের যেমন আয় বাড়বে তেমনি কৃষকরা ন্যায্যমূল্যে ফসল অনলাইনেও নিজ ইচ্ছে মতো বাজারে বিক্রি করতে পারবে৷ কৃষকদের ফসল আরো অত্যাধুনিক প্রক্রিয়ায় করা সম্ভব হবে৷ বিনিয়োগকারী কৃষকরা লাভান্বিত হবে৷ এবং পূর্বের ন্যায় ৮ শতাংশ লেভি দিতে হবে না৷

স্বাধীনতার ৭০ বছর পর এটি প্রথম কৃষকদের সুরক্ষিত এবং সময় উপযোগী ঐতিহাসিক বিল বলে অভিমত ব্যক্ত করেন তিনি৷ লক্ষ্য একটাই এক ভারত, শ্রেষ্ঠ ভারত গড়ে তোলা৷ আর সেই লক্ষ্যে গোটা দেশকে এক কাঠামোতে নিয়ে আসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এ ধরনের সিদ্ধান্ত বলে জানান মুখপাত্র৷ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এ ধরনের উদ্যোগকে শুভেচ্ছা জানায় প্রদেশ বিজেপি পক্ষ থেকেও৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top