মুম্বই, ২২ সেপ্টেম্বর (হি.স.): আপাতত মুক্তি নেই! আগামী ৬ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতেই থাকতে হবে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। সুশান্ত সিং রাজপূত মৃত্যু-মামলায় মাদক যোগে ধৃত রিয়া চক্রবর্তীকে আগামী ৬ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে বিশেষ এনডিপিএস আদালত। ফলে রিয়াকে আপাতত বিচারবিভাগীয় হেফাজতেই থাকতে হবে।
এদিকে, মাদক মামলায় ধৃত রিয়া এবং তাঁর ভাই শৌভিক চক্রবর্তী জামিনের আবেদন নিয়ে বম্বে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন। ভাই-বোনের আইনজীবী সতীশ মানশিণ্ডে জানিয়েছেন, এনডিপিএস মামলায় বম্বে হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন রিয়া ও তাঁর ভাই শৌভিক। জামিন আবেদনের শুনানি হবে ২৩ সেপ্টেম্বর, বুধবার। প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপূত মৃত্যু-মামলায় মাদক যোগে রিয়া এবং তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

৬ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রিয়া, বম্বে হাইকোর্টে জামিন-আর্জি
Releated Posts
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

















