News Flash

  • Home
  • Uncategorized
  • সাংসদরা সাসপেন্ড হওয়ায় মোটেও খুশি নই : বেঙ্কাইয়া নাইডু
Image

সাংসদরা সাসপেন্ড হওয়ায় মোটেও খুশি নই : বেঙ্কাইয়া নাইডু

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে অবাঞ্চিত আচরণের জন্য রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছে ৮ জন সাংসদকে। ৮ জন সাংসদকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করেছেন স্বয়ং রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু। কিন্তু, সাংসদরা সাসপেন্ড হওয়ায় তিনি মোটেও খুশি নয় বলে জানিয়ে দিলেন চেয়ারম্যান নাইডু। সাংসদদের সাসপেনশন প্রত্যাহার-সহ তিনটি দাবিতে রাজ্যসভার অধিবেশন বয়কটের ডাক দিয়েছেন বিরোধীরা। কংগ্রেস সাংসদ গুলাম নবী আজাদ জানিয়েছেন, ৮ জন সাংসদকে সাসপেনশন প্রত্যাহার করতে হবে। মোট তিনটি দাবিতে মঙ্গলবার অধিবেশন থেকে ওয়াক-আউট করেন বিরোধীরা। এরপর রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু জানান, সাংসদরা সাসপেন্ড হওয়ায় আমি মোটেও খুশি নই। তাঁদের আচরণের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনও সদস্যদের প্রতি আমাদের রাগ নেই। অধিবেশনে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পুনর্বিবেচনা করুন এবং আলোচনার জন্য ফিরে আসুন।’


এদিন রাজ্যসভায় গুলাম নবী আজাদ বলেন, ‘সদনে যা কিছু হয়েছে তাতে কেউ খুশি নয়। জনগণ চাইছে তাঁদের নেতাদের কথা শোনা হোক…৮ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করতে হবে। সরকারকে আরও একটি বিল আনতে হবে, যাতে বেসরকারি কোনও সংস্থা খাদ্যশস্য সংগ্রহ করতে না-পারে। যতক্ষন না পর্যন্ত আমাদের দাবি মিটছে ততক্ষন অধিবেশন বয়কট করা হবে। এরপরই কক্ষ ত্যাগ করেন আজাদ-সহ বিরোধী সংসদরা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top