News Flash

  • Home
  • Uncategorized
  • ৫৫ লক্ষের বেশি করোনা-সংক্রমণ, ভারতে সুস্থতা বাড়ছেই : স্বাস্থ্য মন্ত্রক
Image

৫৫ লক্ষের বেশি করোনা-সংক্রমণ, ভারতে সুস্থতা বাড়ছেই : স্বাস্থ্য মন্ত্রক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): দিন দিন পরিস্থিতি ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে, হাতের নাগালের বাইরেও চলে যাচ্ছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না করোনাভাইরাস আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায়। সুস্থতার সংখ্যা অবশ্য স্বস্তি দিচ্ছে। বাড়তে বাড়তে ভারতে ৫৫ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৫৫,৬২,৬৬৪-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় ( সোমবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,০৫৩ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৫,০৮৩ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৮৮,৯৩৫ জন এবং মোট সংক্রমিত ৫৫,৬২,৬৬৪ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪৪,৯৭,৮৬১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯ লক্ষ ৭৫ হাজার ৮৬১।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৮৮,৯৩৫ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫২ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৫,৪১০ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ১৩ জন, অসমে ৫৭৮ জন, বিহারে ৮৭০ জনের, চন্ডীগড়ে ১২৬ জন, ছত্তিশগড়ে ৬৯০ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৫,০১৪ জনের, গোয়া ৩৬০ জন, গুজরাটে ৩,৩৩৬ জনের, হরিয়ানায় ১,১৭৭ জনের, হিমাচল প্রদেশে ১২৭ জনের, জম্মু-কাশ্মীরে ১,০২৪, জনের, ঝাড়খণ্ডে ৬২৬ জনের, কর্ণাটকে ৮,১৪৫ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৫৫৩ জন, লাদাখে ৫০ জন, মধ্যপ্রদেশে ২,০০৭ জন, মহারাষ্ট্রে ৩৩,০১৫ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৫৯ জন, মেঘালয়ে ৩৭ জন, নাগাল্যান্ডে ১৫ জন, ওডিশায় ৭১০ জনের, পুদুচেরিতে ৪৬৭ জন, পঞ্জাবে ২,৮৬০ জন, রাজস্থানে ১,৩৫২ জনের, সিকিমে ২৯ জন, তামিলনাড়ুতে ৮,৮৭১ জন, তেলেঙ্গানায় ১,০৫২ জন, ত্রিপুরায় ২৫১ জন, উত্তরাখণ্ডে ৫০১ জন, উত্তর প্রদেশে ৫,১৩৫ জন এবং পশ্চিমবঙ্গে ৪,৪২১ জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৬০ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৮০.৫৬ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ১৭.৫৪ শতাংশ মানুষ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top