News Flash

  • Home
  • Uncategorized
  • তিনটি দাবি পূরণ না-হলে বয়কট রাজ্যসভার অধিবেশন, চাপ বাড়াচ্ছে বিরোধীরা
Image

তিনটি দাবি পূরণ না-হলে বয়কট রাজ্যসভার অধিবেশন, চাপ বাড়াচ্ছে বিরোধীরা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): নরেন্দ্র মোদী সরকারের উপর যথেষ্ট চাপ বাড়াচ্ছে বিরোধীরা। মঙ্গলবার রাজ্যসভায় কংগ্রেস সাংসদ তথা দলনেতা গুলাম নবী আজাদ জানিয়ে দিলেন, সাংসদদের সাসপেনশন প্রত্যাহার-সহ তিনটি দাবি না-মিটলে বয়কট করা হবে রাজ্যসভার অধিবেশন। নয়া কৃষি সংক্রান্ত বিল নিয়ে এমনিতেই প্রথম থেকে কেন্দ্রকে চেপে ধরেছেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়ে বিলে কোনও আশ্বাস দেওয়া হয়নি। তার ফলে ন্যূনতম সহায়ক মূল্যের থেকে কম দামে চাষিদের থেকে ফসল, আনাজ কিনতে পারবে বেসরকারি সংস্থাগুলি। যা কংগ্রেসের ভাষায় আদতে ‘চাষিদের মৃত্যু পরোয়ানা’। আজাদ এদিন জানান, পৃথক একটি বিল এনে মোদী সরকারকে ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়টি নিশ্চিত করতে হবে। তাঁর কথায়, সরকারকে আরও একটি বিল আনতে হবে, যাতে বেসরকারি কোনও সংস্থা খাদ্যশস্য সংগ্রহ করতে না-পারে। যতক্ষন না পর্যন্ত আমাদের দাবি মিটছে ততক্ষন অধিবেশন বয়কট করা হবে। এরপরই কক্ষ ত্যাগ করেন আজাদ-সহ বিরোধী সংসদরা।


মঙ্গলবার রাজ্যসভার দলনেতা গুলাম নবী আজাদ জানান, তিনটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিরোধীরা অধিবেশন বয়কট করবেন। বর্ষীয়ান কংগ্রেস নেতা জানান, প্রথমত আরও একটি বিল এনে সরকারকে নিশ্চিত করতে হবে যে কোনও বেসরকারি সংস্থা ন্যূনতম সহায়ক মূল্যের কম দামে কৃষিপণ্য কিনতে পারবেন না। দ্বিতীয়ত, সেই ন্যূনতম সহায়ক মূল্যের দাম নির্ধারণ করতে স্বামীনাথন কমিটির রিপোর্টের ভিত্তিতে। তৃতীয়ত, ন্যূনতম সহায়ক মূল্যের কম দামে যেন ফসল, আনাজ না কেনে ফুড কর্পোরেশন ইন্ডিয়া বা কেন্দ্রের অন্যান্য সংস্থা। তার কিছুক্ষণ আগেই আট সাংসদের সাসপেনশনের সিদ্ধান্ত প্রত্যাহার করারও দাবি জানান রাজ্যসভার দলনেতা। সেই দাবি পূরণ না হলেও অধিবেশন বয়কট করার হুুঁশিয়ারি দেন তিনি। তারপরই সমবেতভাবে বিরোধীরা সভাকক্ষ থেকে ওয়াক-আউট করেন। তাতে সামিল হন তৃণমূল কংগ্রেস সাংসদরাও।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top