News Flash

  • Home
  • Uncategorized
  • তিন দফা দাবীতে রাজ্যপালের সাথে সাক্ষাৎ ফোরাম ফর প্রোটেকশন অব জার্নালিস্টস এর প্রতিনিধি দলের
Image

তিন দফা দাবীতে রাজ্যপালের সাথে সাক্ষাৎ ফোরাম ফর প্রোটেকশন অব জার্নালিস্টস এর প্রতিনিধি দলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্ঢেম্বর৷৷ ফোরাম ফর প্রোটেকশন অব জার্নালিস্টস এর উদ্যোগে সাংবাদিকদের এক প্রতিনিধি দল আজ রাজ্যপাল রমেশ বৈশের সাথে সাক্ষাৎ করেন৷ সংগঠনের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সাক্ষাৎকারে ৩ দফা দাবী সম্বলিত একটি স্মারক লিপি পেশ করা হয়৷

স্মারক লিপিতে দাবী করা হয়েছে, সাংবাদিক শান্তনু ভৌমিক ও সুদীপ দত্ত ভৌমিকের হত্যার সিবিআই তদন্ত দ্রুত গতিতে সম্পন্ন করা ও আততায়ীদের সবর্োচ্চ সাজা দেওয়া, বিভিন্ন কারণে রাজ্যের যত জন সাংবাদিকের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেক পরিবারকে কেন্দ্রীয় সরকারের সাংবাদিক কল্যাণ তহবিল থেকে অর্থ সাহায্য দেওয়া, করোনা পরিস্থিতিতে রাজ্যের সাংবাদিকদের জন্য একটি স্বাস্থ্য প্রকল্প প্রণয়ন করা প্রভৃতি৷ এছাড়া রাজ্যের সাংবাদিকদের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি সিডিও রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয়৷

রাজ্যপাল অত্যন্ত ধৈর্য সহকারে বক্তব্য শুনেছেন৷ দাবীগুলো নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে আলোচনা করবেন বলে রাজ্যপাল প্রতিনিধি দলকে জানিয়েছেন৷ প্রতিনিধি দলে ছিলেন সঞ্জয় পাল, সাজ্জাদ আলী, প্রণব সরকার, সেবক ভট্টাচার্যী, কমল কলই ও রঞ্জন রায়৷

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top