News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রু শরণার্থী নিয়ে দিল্লীতে বৈঠকগেলেন মুখ্যমন্ত্রীপুনর্বাসনের বিরোধিতায় আজবনধ কাঞ্চনপুরে

ব্রু শরণার্থী নিয়ে দিল্লীতে বৈঠকগেলেন মুখ্যমন্ত্রীপুনর্বাসনের বিরোধিতায় আজবনধ কাঞ্চনপুরে

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর/ আগরতলা, ২১ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরায় ব্রু শরণার্থী ইস্যুতে ফের পরিস্থিতি জটিল হচ্ছে৷ আজ সোমবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ব্রু শরণার্থী পুনর্বাসন নিয়ে জরুরি বৈঠকে অংশ নেওয়ার জন্য দিল্লি ছুটে গেছেন৷ অন্যদিকে, আগামীকাল ব্রু শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসনের প্রতিবাদে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমায় সম্মিলিতভাবে জয়েন্ট মুভমেন্ট ফোরাম এবং নাগরিক সুরক্ষা মঞ্চ ১২ ঘণ্টার বনধ ডেকেছে৷ ফলে ব্রু শরণার্থী ইস্যুতে ত্রিপুরায় আগামীদিনে পরিস্থিতি কী দাঁড়াবে তা এখনই অনুমান করা যাচ্ছে না৷


ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ দুপুরে দিল্লি গিয়েছেন৷ সূত্রের খবর, আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে তিনি বৈঠকে মিলিত হবেন৷ ওই বৈঠকে অসমের অর্থ স্বাস্থ্য শিক্ষা ও পূর্তমন্ত্রী তথা নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা এবং মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা উপস্থিত থাকবেন৷ এছাড়া ব্রু শরণার্থী সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত অন্য পদস্থ আধিকারিকরাও বৈঠকে অংশ নেবেন৷ সূত্রের দাবি, ব্রু শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসন নিয়ে ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে৷


ত্রিপুরা সরকার দুই দশকের অধিক সময়ের ব্রু শরণার্থী সমস্যা সমাধানে পথ খুঁজে বের করেছে৷ তাদের ত্রিপুরায় পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কিন্তু ব্রু শরণার্থীদের পুনর্বাসনেও নানা জটিলতা দেখা দিয়েছে৷ বিশেষ করে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরের নাগরিকরা তাঁদের ওই এলাকায় পুনর্বাসনে তীব্র আপত্তি জানিয়েছেন৷ এছাড়া, ব্রু শরণার্থীরাও ত্রিপুরা সরকারের বাছাই করা স্থানে পুনর্বাসনে সম্পূর্ণ একমত হচ্ছেন না৷ ফলে, সমস্যার সমাধান সত্ত্বেও নতুন করে জটিলতা দেখা দিয়েছে৷

নাগরিক সুরক্ষা মঞ্চের সভাপতি রঞ্জিত নাথ জানিয়েছেন, ব্রু শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসনের প্রতিবাদে আগামীকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টা বনধ পালন করা হবে৷ জয়েন্ট মুভমেন্ট ফোরাম এবং নাগরিক সুরক্ষা মঞ্চ সম্মিলিতভাবে ওই বনধ পালন করবে৷ ওই সময়ে কাঞ্চনপুর মহকুমায় সমস্ত দোকানপাট এবং যান চলাচল বন্ধ থাকবে৷ আজ মাইকিং করে সমস্ত মহাকুমবাসীকে বনধ সম্পর্কে অবগত করা হয়েছে৷ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীকালের বনধ টোকেন হিসেবে প্রতিফলিত হবে৷ ব্রু শরণার্থী পুনর্বাসন ইস্যুতে ত্রিপুরা সরকার আমাদের দাবি না মানলে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করব আমরা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top