News Flash

  • Home
  • Uncategorized
  • বেসরকারি হাসপাতালের আইসিইউর ৮০ শতাংশ করোনা রোগীদের জন্য সংরক্ষিত করা যাবে না, জানাল আদালত
Image

বেসরকারি হাসপাতালের আইসিইউর ৮০ শতাংশ করোনা রোগীদের জন্য সংরক্ষিত করা যাবে না, জানাল আদালত

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি. স.): দিল্লির বেসরকারি হাসপাতালগুলির আইসিইউ শয্যার ৮০ শতাংশ করোনা রোগীদের চিকিৎসার জন্য সংরক্ষিত করার যে নির্দেশ দিল্লি সরকার দিয়েছিল। মঙ্গলবার সেই নির্দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লির হাইকোর্ট। বিচারপতি নবীন চাওলার ডিভিশন বেঞ্চ দিল্লির সরকারের নির্দেশিকাকে সংবিধানের ২১ নম্বর ধারার পরিপন্থী বলে অভিহিত করেছে।


এদিন আদালত নিজেদের রায় জানিয়েছেন অসুস্থতা কখনওই সংরক্ষণের মাপকাঠি হতে পারে না। দিল্লি সরকারের এমন নির্দেশিকার বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হন অ্যাসোসিয়েশন অফ হেলথ কেয়ার প্রোভাইডার। তারা পিটিশন দায়ের করে দিল্লি সরকারের এমন নির্দেশিকার ওপর নিষেধাজ্ঞার দাবি জানান।পিটিশনের জানানো হয়েছে করোনা বাদে অন্যান্য রোগের চিকিৎসা করাতে আসা রোগীদের চিকিৎসা ব্যাহত হবে।


এই প্রসঙ্গে দিল্লির সরকার এবং কেন্দ্রীয় সরকারের জবাব তলব করেছে আদালত।পিটিশনে আরও জানানো হয়েছে দিল্লির সরকারের এমন সিদ্ধান্ত কোন রকমের আলোচনা না করেই নেওয়া হয়েছে। অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের দিকে কোনো রকমের নজর না দিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দিল্লির সরকারের এমন নির্দেশিকা বেআইনি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top