News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তনু ভৌমিকের প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন
Image

শান্তনু ভৌমিকের প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্ঢেম্বর৷৷ প্রতিকূল আবহাওয়ার মধ্যেই আজ সন্ধ্যায় ত্রিপুরা এসেম্বলি অব জার্নালিস্টস -র উদ্যোগে স্থানীয় রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ণ শহীদ বেদীতে প্রয়াত সাংবাদিক শান্তনু ভৌমিকের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন করা হয়৷ সম্পাদক, সাংবাদিক, শান্তুনু ভৌমিকের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শহীদ বেদীতে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানায়৷ এরপর ত্রিপুরা এসেম্বলি অব জার্নালিস্টস’’ র চেয়ারম্যান সুবল কুমার দে সাংবাদিক শান্তুনু ভৌমিকের খুনের বিচার নিয়ে রাজ্য সরকারের ভুমিকায় তীব্র সমালোচনা করেন৷তিনি বলেন বর্তমান সরকার ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে দিলেও, তদন্তের কাজ নিয়ে সরকারের কোন আগ্রহ নেই৷

শান্তুনু খুনের বিচার আজও অধরা৷ গোটা পরিবারটিই আজ নিঃস্ব৷ আন্দোলনকারী সাংবাদিকদের দাবি মেনেই তদানীন্তন সরকার শান্তুনুর পরিবারকে ১০লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছিল৷ সংগঠনের পক্ষেও তার পরিবারকে কিছু সাহায্য করা হয়েছিল৷ তিনি অভিযোগ করেন রাজনৈতিকদের লক্ষ্য ক্ষমতা দখল ও ভোগ করা, বিপ্লব কুমার দেব-র সরকারও তাই করছে৷ নির্বাচনি অন্যান্য বেহিসাবি প্রতিশ্রুতির মতোই শান্তনু ভৌমিক হত্যা মামলার সি বি আই তদন্তের প্রতিশ্রুতিও যে জুমলা ছিল তা রাজ্যবাসী এখন বুঝতে পারছেন৷
তাই আর কোন রাজনৈতিকদের কাছে এই সাংবাদিক খুনের বিচার আশা করে না সংগঠন৷ এই বিষয়ে সিবিআইকে আবার সরাসরি চিঠি দেওয়া হবে এবং সুষ্ঠু বিচারের দাবিতে আন্দোলন পর্যায়ক্রমে চলবে৷ এই স্মরন সভায় সংগঠনের অন্যন্য নেতৃত্বরাও উপস্থিত ছিলেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top