News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ের চলচ্চিত্র জগৎ নিয়ে বিস্ফোরক দাবি রূপা গঙ্গোপাধ্যায়
Image

মুম্বইয়ের চলচ্চিত্র জগৎ নিয়ে বিস্ফোরক দাবি রূপা গঙ্গোপাধ্যায়

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি. স.): মাদকের সঙ্গে মুম্বই চলচ্চিত্র জগতের সম্পর্ক নিয়ে সংসদ চত্বরে নিন্দায় সরব হলেন বিজেপি সাংসদ তথা বর্ষীয়ান অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। মানুষকে মাদকাসক্ত করে মেরে ফেলে বলিউড বলে দাবি করেছেন তিনি।সোমবার সংসদ চত্বরে হাতে তিনটি প্ল্যাকার্ড নিয়ে বলিউডের সঙ্গে মাদকের সম্পর্ক নিয়ে নিন্দায় সরব হন রূপা গঙ্গোপাধ্যায়।


এদিন রূপা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মুম্বই চলচ্চিত্র জগৎ মানুষকে মাদকাসক্ত করে মেরে ফেলে। নারীদের প্রতি ক্রমাগত অপমান করে যাওয়া হয়। কিন্তু এর বিরুদ্ধে কেউ কোনও পদক্ষেপ নেয় না।মুম্বাই পুলিশ নীরব।তারা কোনও পদক্ষেপ নিচ্ছে না।অনুরাগ কশ্যপের বিরুদ্ধে অভিনেত্রী পায়েল ঘোষ যৌন নির্যাতনের অভিযোগ করেছেন তা নিয়ে বলিউড কেন নীরব? মুম্বই পুলিশ কেন অনুরাগ এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না?


উল্লেখ করা যেতে পারে, বলিউডের সঙ্গে মাদক সম্পর্ক নিয়ে সংসদে সরব হয়েছিলেন অভিনেতা  রবি কিষাণ।একই ইস্যুতে সরব হয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।বলিউডের ভাবমূর্তি এইভাবে কলুষিত করার জন্য নাম না করে এই দুই অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছিলেন জয়া বচ্চন।

Releated Posts

নিয়োগ বিতর্কে এডিসি প্রশাসনে অস্বস্তি, ১৫ নিয়োগপ্রাপকের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৩ আগস্ট: কথিত নিয়মবহির্ভূত নিয়োগের অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বড় ধাক্কা খেল ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা…

ByByReshmi Debnath Aug 13, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top