News Flash

  • Home
  • Uncategorized
  • মধুপুরে ধারালো অস্ত্রের আঘাতে আহত গাড়ি চালক
Image

মধুপুরে ধারালো অস্ত্রের আঘাতে আহত গাড়ি চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্ঢেম্বর৷৷ সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার মধুপুর থানা এলাকার মধুপুর জাম চৌমুহনীতে গাড়ি চালানোকে কেন্দ্র করে বিবাদের জেরে এক ব্যক্তি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহত গাড়ি চালকের নাম রাজীব সাহা৷ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত রাজিব সাহাকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে৷


অভিযুক্ত দুই জনের নাম উল্লেখ করে মধুপুর থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত দিলীপ শীল এবং তার পুত্র মিঠুন শীলকে গ্রেপ্তার করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনার বিবরণে জানা যায় রবিবার সকাল নাগাদ মধুপুর জাম চৌমুহনী এলাকায় গাড়ি পার্কিং করেন রাজিব সাহা এবং দিলীপ শীল দুজনেই৷ যাত্রী নিয়ে যাওয়ার ক্ষেত্রে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়৷


এনিয়ে পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করে৷গাড়িচালক রাজীব সাহা কে অপরাধী চালকদের শীল ও তারপুত্র মিঠুন শীল মিলে তারা কুপিয়ে গুরুতর জখম করেছে৷ এ ব্যাপারে মধুপুর থানার পুলিশ সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top