News Flash

  • Home
  • Uncategorized
  • শিশুকন্যাকে ধর্ষণ, খবর চাউর হতেই বিষপানে আত্মহত্যার চেষ্টা অভিযুক্ত টিএসআর জওয়ানের
Image

শিশুকন্যাকে ধর্ষণ, খবর চাউর হতেই বিষপানে আত্মহত্যার চেষ্টা অভিযুক্ত টিএসআর জওয়ানের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ সেপ্ঢেম্বর৷৷ শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে এক টিএসআর জোওয়ান এর বিরুদ্ধে৷ অভিযুক্ত টিএসআর জোওয়ানের নাম বাবুল দাস৷ বিশালগড় গোকুলনগর টিএসআর ক্যাম্পে কর্মরত অভিযুক্ত জোওয়ান৷ ঘটনা গত মাসের মাঝামাঝি সময়ে বিশালগড় থানাধীন নেহাল চন্দ্রনগর এলাকায়৷ আত্মরক্ষায় ভয়ে এতদিন বিষয়টি গোপন রেখেছিল নির্যাতিতার পরিবার৷ বিষয়টি প্রকাশ্যে আসতে গত পরশুদিন খবর পেয়ে পরিবারটির পাশে দাঁড়ায় সিপাহীজলা জেলার চাইল্ড লাইন কর্তৃপক্ষ৷


শনিবার শিশুটির বাড়িতে আসেন শিশু সুরক্ষা কমিশনের সদস্য গৌতম সরকার এবং তানিয়া সাহা সহ চারজনের প্রতিনিধিদল৷ তারা পরিবারের মানুষদের অভয় দিয়ে অভিযুক্ত টিএসআর জোওয়ান এর বিরুদ্ধে মামলা দায়ের করতে নিয়ে যায় বিশালগড় মহিলা থানায়৷ নির্যাতিতা শিশুটির ভাই জানায় খালি বাড়িতে ডেকে নিয়ে শিশুটির সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয় ঐ টিএসআর জোওয়ান৷ শরীরের আপত্তিকর জায়গায় হাত লাগানোর পাশাপাশি বলপূর্বক ধর্ষণের চেষ্টা করে৷ বিষয়টি নিয়ে মুখ খুললে তাকে প্রাণে মারার হুমকি দেয় জোওয়ান৷ শিশুটি এতদিন চুপ থাকলেও খেলার ছলে কথাটি বলে দেয় এলাকার এক বান্ধবীর সাথে৷ বান্ধবী এসে নির্যাতিত শিশুকন্যার মায়ের সাথে সব বলে দেয়৷ তখনই প্রকাশ্যে আসে বিষয়টি৷


জানা গেছে বিষয়টি এলাকার চাউর হতেই বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টা করে অভিযুক্ত টিএসআর জোওয়ান৷ সে এখনোও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে হাপানিয়া মেডিকেল কলেজে৷ পুলিশ সূত্রের খবর শীঘ্রই গ্রেফতার করা হবে অভিযুক্ত টিএসআর জোওয়ান বাবুল দাসকে৷ শনিবার দুপুরে বিশালগড় মহিলা থানা একটি মামলা করা হয়৷মামলা নম্বর হলো ২৫/২০,৩৭৬ এবি আইপিসি আন্ডার সেকশান ফোর অফ পকসো৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top