News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি বিলের প্রতিবাদে সংসদের বিরোধীদের আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক, প্রতিক্রিয়া রাজনাথের
Image

কৃষি বিলের প্রতিবাদে সংসদের বিরোধীদের আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক, প্রতিক্রিয়া রাজনাথের

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি. স.): কৃষি বিলের প্রতিবাদে সংসদের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক এতে সংসদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। অধিবেশনের মাঝে ওয়েলে নেমে বিরোধী সাংসদদের হট্টগোল পাকানোর ঘটনা খুবই দুঃখজনক। রবিবার সকালের ঘটনার জেরে সাংবাদিক বৈঠকে এইভাবেই নিজের ক্ষোভ ব্যাক্ত করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।


এ দিন সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের আচরণের তীব্র সমালোচনা করে রাজনাথ বলেন, ওয়েলে নেমে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের সামনে পৌঁছে রুল বুকের পাতা ছেঁড়া অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন, কৃষক উন্নয়নের স্বার্থে এ দিন কৃষি বিল পাশ করে কৃষক উন্নয়নে ঐতিহাসিক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। এই বিলের সুবাদে দেশের যে কোনও স্থানে নিজেদের উৎপন্ন ফসল বেচতে সমর্থ হবেন কৃষকরা। কিন্তু বিরোধীরা কৃষকদের উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্ত করছেন। তবে তা সত্ত্বেও কৃষকরা এমএসপি পাবেন বলে জানান রাজনাথ।


প্রতিরক্ষামন্ত্রী এ দিন বলেন, ‘লোকসভা বা রাজ্যসভা কোথাও রোধীদের এমন আচরণ কখনও দেখিনি। এই ঘটনার কোনও পূর্বাভাসও পাওয়া যায়নি। এতে সংসদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক। গুজব ছড়িয়ে কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা চলেছে। এই আচরণ সংসদীয় শিষ্টতার পরিপন্থী।’


উল্লেখ্য, রবিবার রাজ্যসভায় দুটি কৃষি বিল যথাক্রমে ফারমার্স এন্ড প্রডিউস ট্রেড এন্ড কমার্স (প্রমোশন এন্ড ফেসিলিটেশন) বিল ২০২০, এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিওরেন্স এন্ড ফার্মস সার্ভিস বিল ২০২০ পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস অন্যান্য বিরোধী দলের প্রবল বিরোধিতার শব্দ ধ্বনি ভোটে পাশ হয়েছে বিলটি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top