News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা হারিয়ে বাড়ি ফিরলেন মহারাষ্ট্রের ১০৬ বছরের বৃদ্ধা
Image

করোনা হারিয়ে বাড়ি ফিরলেন মহারাষ্ট্রের ১০৬ বছরের বৃদ্ধা

থানে, ২০ সেপ্টেম্বর (হি.স.): করোনা ভাইরাসকে জয় করলেন মহারাষ্ট্রের ১০৬ বছরের বৃদ্ধা ।করোনাকে হার মানিয়ে রবিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তিনি মহারাষ্ট্রের থানের ওই বাসিন্দা। এদিন হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে।যাওয়ার সময় হাসপাতালের নার্স ও ডাক্তারেরা তাঁকে সম্মানও জানিয়েছেন।


সোশ্যাল মিডিয়ায় ওই হাসপাতালের এক ডাক্তার ডিসচার্জ সার্টিফিকেট হাতে নিয়ে বৃদ্ধার একটি ছবি শেয়ার করেছেন। এমনকী হাসপাতালে উপস্থিত মিডিয়াকেও সেই ডিসটার্জ সার্টিফিকেট শো করেছেন তিনি। এবং আশ্চর্য ভাবে ১০ দিনেই করোনাকে হারিয়েছেন তিনি। ডোম্বিভালির ক্যান্টিন চালান এই মহিলা করোনা আক্রান্ত হওয়ার পর কোনও হাসপাতাল তাঁকে ভরতি নিতে রাজি হচ্ছিল না। এর পর কল্যাণ ডোম্বিভালির মিউনিসিপাল কর্পোরেশনের সভলারাম ক্রিদা সংকুল (স্পোর্টস কমপ্লেক্স)-এ করোনা রোগীদের জন্য যে ব্যবস্থা করা হয়েছিল সেখানেই ভরতি করা হয়েছিল বৃদ্ধাকে। সেখানকার ডাক্তার ও নার্সদের যত্নে ফের একবার প্রাণ ফিরে পেয়েছেন মহিলা। তবে করোনাকে জয় করে শেষ পর্যন্ত হাসপাতাল থেকে বাড়ি ফেরার ঘটনায় বেজায় খুশি পরিবারের সদস্যরা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top