News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে করোনায় নতুন করে আক্রান্ত ৯২৬০৫
Image

ভারতে করোনায় নতুন করে আক্রান্ত ৯২৬০৫

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি. স.): করোনার মারণ দৌরাত্ম্য অব্যাহত গোটা দেশজুড়ে। প্রত্যেকদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় সারা দেশে নতুন করে করোনায় আক্রান্ত ৯২৬০৫। ফলে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৫৪ লাখের গণ্ডি। সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫৪,০০,৬২০।এরমধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১০, ১০, ৮২৪। সুস্থ হয়ে উঠেছে ৪৩, ০৩, ০৪৪। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রতর তরফ থেকে জানানো হয়েছে যে বিগত ২৪ ঘণ্টার মধ্যে গোটা দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১৩৩।  ফলে সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬৭৫২। সক্রিয় আক্রান্তের নিরিখে সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের।সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩, ০১, ২৭৩।তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১, ০১, ১৪৮। ভারতীয় চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদ আইসিএমআর এর তরফ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত সারা দেশজুড়ে সব মিলিয়ে ৬, ৩৬, ৬১, ০৬০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। 

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top