News Flash

  • Home
  • Uncategorized
  • দূর্গাবাড়ি চা বাগানে চুরির ঘটনায় আরও চারজন আটক
Image

দূর্গাবাড়ি চা বাগানে চুরির ঘটনায় আরও চারজন আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্ঢেম্বর৷৷ দুর্গাবাড়ি চা বাগান থেকে চুরির ঘটনায় জড়িত আরও চারজনকে আটক করা হয়েছে৷অভিযুক্ত চারজনকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ঘটনার বিবরণে জানা যায় গত বেশ কিছুদিন ধরেই দুর্গাবাড়ি চা পাতা থেকে চা পাতা সহ অন্যান্য জিনিসপত্র ব্যাপক হারে চুরি করেছিল৷


চুরির ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে চুরি রহস্য ভেদ করতে সক্ষম হন বাগানের শ্রমিকরা৷ তার জবানবন্দি অনুযায়ী আরও চারজনকে আটক করা সম্ভব হয়েছে৷ আটক অপর চারজন হলো প্রদিপ দেবনাথ ,নিপু মুন্ডা, রঞ্জিত মুন্ডা এবং বিশু কর্মকার৷ তারা সালিশি সভায় চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে৷
তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় নির্দিষ্ট থানায় মামলা গৃহীত হয়েছে৷ বাগান কর্তৃপক্ষ এবং বাগানের শ্রমিকরা তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷ বাগানে চুরির ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে জানা গিয়েছে৷ তাদের আটক করার জন্য তৎপরতা অব্যাহত রয়েছে৷ এদিকে আটকদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top