News Flash

  • Home
  • Uncategorized
  • চিনকে টেক্কা! পূর্ব লাদাখে ছয়টি গুরুত্বপূর্ণ শৃঙ্গ দখল করল ভারত
Image

চিনকে টেক্কা! পূর্ব লাদাখে ছয়টি গুরুত্বপূর্ণ শৃঙ্গ দখল করল ভারত

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি. স.): পূর্ব লাদাখে চিনা আগ্রাসন রুখতে ক্রমাগত সাফল্যের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলছে ভারতীয় সেনাবাহিনী। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে বিগত তিন সপ্তাহে ছয়টি গুরুত্বপূর্ণ পর্বত শৃঙ্গ নিজেদের দখলে করেছে ভারত। ২৯ আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে চিনকে টেক্কা দিয়ে এই গুরুত্বপূর্ণ শৃঙ্গগুলি নিজেদের দখলে নিয়েছে ভারত। যেসব শৃঙ্গ নিজেদের দখলে নিয়েছে ভারত তার মধ্যে রয়েছে মাগার হিল, গুরুং হিল, রেচেন লা, রেজাংলা, মখপারি। এ ছাড়াও এর আগে প্যাংগং ঝিল ফিঙ্গার ফোর এর গুরুত্বপূর্ণ শৃঙ্গ নিজেদের দখলে নিয়েছে ভারত।
 প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এতে করে কৌশলগত দিক থেকে চিনের তুলনায় এগিয়ে গেল ভারত। চিনের যে কোন হামলা প্রতিহত করতে পারবে ভারতীয় সেনাবাহিনী। চিন এই শৃঙ্গগুলি দখল করতে তৎপর ছিল সেটাও জানা গিয়েছে। যেসব শৃঙ্গ ভারতীয় সেনাবাহিনী দখল করেছে তা ভারতীয় সীমান্তের মধ্যে পড়ছে।
 উল্লেখ করা যেতে পারে কোর কমান্ডার পর্যায়ের একাধিক বৈঠক হবার সত্বেও এখনও পর্যন্ত নিজেদের অভ্যাস পরিবর্তন করেনি চিন। ফলে সমস্যা দেখা দিয়েছে সেখানে। চিনের যে কোনও হামলা রুখে দিতে তৎপর ভারতীয় সেনাবাহিনী। মোতায়েন করা হয়েছে বায়ুসেনা। শীতকালেও এই সংঘাত জারি থাকবে বলে মনে করা হচ্ছে। সেই জন্য শীতকালের যাবতীয় রসদ এখন থেকেই মজুদ করা হচ্ছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top