নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি. স.): কেন্দ্রীয় কৃষি বিলের বিপক্ষে সরব হয়ে রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখালো বিরোধী দলগুলি। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ ডেরেক ও’ব্রায়েন অধিবেশন কক্ষের ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। নজিরবিহীন ভাবে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান এর কাছে গিয়ে অধিবেশন কক্ষে রুল বুক দেখাতে থাকেন ডেরেক। ডেপুটি চেয়ারম্যান এর তরফ থেকে বিরোধী দলের সাংসদদের শান্ত হতে বললেও তারা ওয়েলে নেমে বিক্ষোভ অব্যাহত করে যান। ফলে বাধ্য হয়ে সভা মুলতুবি করে দেন ডেপুটি চেয়ারম্যান। আগামীকাল অর্থাৎ সোমবার সকাল ৯ টা পর্যন্ত মুলতবি থাকবে রাজ্যসভার অধিবেশন। বিরোধীদের তীব্র বিরোধিতা সত্ত্বেও রাজ্যসভায় ধনী ভোটে পাশ হয়ে গেল কৃষি সংক্রান্ত দুটি বিল। এগুলি যথাক্রমে ফার্মার এন্ড প্রডিউস ট্রেড এন্ড কমার্স (প্রমোশন এন্ড ফেসিলিটেশন) বিল ২০২০, ফারমার্স এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিওরেন্স এন্ড ফার্মস সার্ভিস বিল ২০২০( এম্পাওয়ার্ড এন্ড প্রটেকশন)। এই প্রসঙ্গে সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, সংসদ অধিবেশনের সমস্ত বিধিভঙ্গ করা হয়েছে। আজকের দিনটি সংসদীয় ইতিহাসে নজিরবিহীন। এমনকি রাজ্যসভার টিভির সম্প্রচারও সেন্সর করা হয়েছে।
তীব্র বিরোধিতা সত্ত্বেও রাজ্যসভায় ধ্বনি ভোটে পাশ দুটি কৃষি বিল
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















