News Flash

  • Home
  • Uncategorized
  • এডি নগরে হত্যার লক্ষে এক ব্যক্তির শরীরে ছুরি চালাল দুসৃকতিকারীরা
Image

এডি নগরে হত্যার লক্ষে এক ব্যক্তির শরীরে ছুরি চালাল দুসৃকতিকারীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ বিশ্বকর্মা পূজার রাতে আগরতলা থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হয়েছে এক ব্যক্তি৷ আক্রান্ত ব্যক্তির নাম বাবুল ঘোষ৷ ছুরি দিয়ে আঘাত করে তাকে রক্তাক্ত করা৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ঘটনার বিবরণে জানা যায় বাবুল ঘোষ নামে এক ব্যক্তি রাজধানী আগরতলা শহর থেকে নিজের বাড়িতে ফিরছিলেন৷


ড্রপ গেট এলাকায় তাকে আটক করে ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ৷ ছুরির আঘাত এবং মারধরের সে গুরুতরভাবে আহত হয়েছে৷ মূল অভিযুক্ত কে চিনতে পেরেছে বলে জানিয়েছে বাবলু ঘোষ৷ মূল অভিযুক্তের নাম অসীম দত্ত৷ তার হাতে পিস্তল ছিল বলেও পুলিশকে জানিয়েছে৷

এ ব্যাপারে অরুন্ধতী নগর থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ বিশ্বকর্মা পূজার রাতে পিস্তল উঁচিয়ে ছুরিকাহত করার ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ঘটনার আসল রহস্য উদটন করে অভিযুক্তকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে জোরালো দাবি উঠেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top